somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

 ‘ঢাকায় দুজন মেয়র করে কী হবে’

০৩ রা ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেছেন, ‘ঢাকার মানুষকে জিজ্ঞেস করে, তাদের মতামতের মূল্য দিয়ে ঢাকা সিটি করপোরেশনকে ভাগ করা হলে কাল রোববার হরতাল করার কোনো প্রশ্ন উঠত না। ঢাকায় দুজন মেয়র করে কী হবে? তারা চার বছর ঘুমিয়ে থাকলেও কিছু করা যাবে না। উন্নত বিশ্বের মতো গণভোট করার বিধান থাকলে মানুষ সময়ের আগেই তাদের নামিয়ে দিত।’
আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক গোলটেবিল আলোচনায় আকবর আলি বলেন, ‘আমাদের দেশসহ বেশির ভাগ দেশে এখন গণতন্ত্র সাধারণ মানুষের জন্য না হয়ে রাজনীতিবিদদের হাতিয়ার হয়ে গেছে।’ তিনি বলেন, জনগণের রায় নিয়ে পাঁচ বছরের জন্য ক্ষমতায় এসে রাজনীতিবিদেরা মনে করেন, যা ইচ্ছা তা-ই করা যায়। সাড়ে চার বছর তাঁরা এভাবেই চলেন। পরের ছয় মাস জনগণের জন্য ভাবেন।
‘ওয়াল স্ট্রিট দখল আন্দোলন: নিরাপত্তা ও অর্থনৈতিক তাত্পর্য’ শীর্ষক ওই গোলটেবিল আলোচনার আয়োজন করে সেন্টার ফর স্ট্র্যাটেজিস অ্যান্ড পিস স্টাডিজ (সিএসপিএস)। সংগঠনের চেয়ারম্যান সাবেক সচিব শাহ আবদুল হান্নান অনুষ্ঠানের সভাপতি ও সমন্বয়ক ছিলেন।
ওয়াল স্ট্রিট দখল আন্দোলনের বিষয়ে আকবর আলি খান বলেন, এই আন্দোলন বুঝতে হলে বিশ্বায়নের প্রক্রিয়া আগে বুঝতে হবে। এই আন্দোলনের চলমান প্রক্রিয়ার বিষয়ে মনে রাখতে হবে—গত দুই দশকের তুলনায় সমগ্র বিশ্ব অর্থনীতি অস্থিতিশীলতার মধ্যে আছে। ফলে ব্যক্তিজীবনে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। এটা পুঁজিবাদের সমস্যা। পুঁজিবাদের সঙ্গে জড়িয়ে যাচ্ছে বহুজাতিক কোম্পানিগুলো।
আকবর আলি খান আরও বলেন, দেশে দেশে ধনবৈষম্য বেড়ে গেছে। গরিব মানুষের কান্না রাষ্ট্রের কাছে পৌঁছায় না। কারণ রাষ্ট্রকে দখল করে রেখেছেন ধনীরা। তাই ধনবৈষম্যের ক্ষতিকারক দিক বাদ দিয়ে সবাইকে চলার চেষ্টা করতে হবে। তিনি বলেন, ২০ বছর ধরে যে আন্দোলন চলছে, তারই ধারাবাহিকতায় ওয়াল স্ট্রিট দখল আন্দোলন চলছে।
অনুষ্ঠানের প্রবন্ধ উপস্থাপক মোহাম্মদ মুসা বলেন, কয়েক বছর আগে বিশ্বায়নের অর্থনৈতিক সংকট শুরু হলে সারা বিশ্বে অর্থনৈতিক বিপর্যয় দেখা দেয়। ২০০৯ সালে তা চলে গেছে বলা হলেও এটা পুনরুদ্ধারে সময় লাগবে। অনুষ্ঠানে সাবেক সাংসদ ফেরদৌসি ওয়াহিদা, ইংরেজি দৈনিক নিউ নেশনের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার প্রমুখ বক্তব্য দেন।সবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেছেন, ‘ঢাকার মানুষকে জিজ্ঞেস করে, তাদের মতামতের মূল্য দিয়ে ঢাকা সিটি করপোরেশনকে ভাগ করা হলে কাল রোববার হরতাল করার কোনো প্রশ্ন উঠত না। ঢাকায় দুজন মেয়র করে কী হবে? তারা চার বছর ঘুমিয়ে থাকলেও কিছু করা যাবে না। উন্নত বিশ্বের মতো গণভোট করার বিধান থাকলে মানুষ সময়ের আগেই তাদের নামিয়ে দিত।’
আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক গোলটেবিল আলোচনায় আকবর আলি বলেন, ‘আমাদের দেশসহ বেশির ভাগ দেশে এখন গণতন্ত্র সাধারণ মানুষের জন্য না হয়ে রাজনীতিবিদদের হাতিয়ার হয়ে গেছে।’ তিনি বলেন, জনগণের রায় নিয়ে পাঁচ বছরের জন্য ক্ষমতায় এসে রাজনীতিবিদেরা মনে করেন, যা ইচ্ছা তা-ই করা যায়। সাড়ে চার বছর তাঁরা এভাবেই চলেন। পরের ছয় মাস জনগণের জন্য ভাবেন।
‘ওয়াল স্ট্রিট দখল আন্দোলন: নিরাপত্তা ও অর্থনৈতিক তাত্পর্য’ শীর্ষক ওই গোলটেবিল আলোচনার আয়োজন করে সেন্টার ফর স্ট্র্যাটেজিস অ্যান্ড পিস স্টাডিজ (সিএসপিএস)। সংগঠনের চেয়ারম্যান সাবেক সচিব শাহ আবদুল হান্নান অনুষ্ঠানের সভাপতি ও সমন্বয়ক ছিলেন।
ওয়াল স্ট্রিট দখল আন্দোলনের বিষয়ে আকবর আলি খান বলেন, এই আন্দোলন বুঝতে হলে বিশ্বায়নের প্রক্রিয়া আগে বুঝতে হবে। এই আন্দোলনের চলমান প্রক্রিয়ার বিষয়ে মনে রাখতে হবে—গত দুই দশকের তুলনায় সমগ্র বিশ্ব অর্থনীতি অস্থিতিশীলতার মধ্যে আছে। ফলে ব্যক্তিজীবনে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। এটা পুঁজিবাদের সমস্যা। পুঁজিবাদের সঙ্গে জড়িয়ে যাচ্ছে বহুজাতিক কোম্পানিগুলো।
আকবর আলি খান আরও বলেন, দেশে দেশে ধনবৈষম্য বেড়ে গেছে। গরিব মানুষের কান্না রাষ্ট্রের কাছে পৌঁছায় না। কারণ রাষ্ট্রকে দখল করে রেখেছেন ধনীরা। তাই ধনবৈষম্যের ক্ষতিকারক দিক বাদ দিয়ে সবাইকে চলার চেষ্টা করতে হবে। তিনি বলেন, ২০ বছর ধরে যে আন্দোলন চলছে, তারই ধারাবাহিকতায় ওয়াল স্ট্রিট দখল আন্দোলন চলছে।
অনুষ্ঠানের প্রবন্ধ উপস্থাপক মোহাম্মদ মুসা বলেন, কয়েক বছর আগে বিশ্বায়নের অর্থনৈতিক সংকট শুরু হলে সারা বিশ্বে অর্থনৈতিক বিপর্যয় দেখা দেয়। ২০০৯ সালে তা চলে গেছে বলা হলেও এটা পুনরুদ্ধারে সময় লাগবে। অনুষ্ঠানে সাবেক সাংসদ ফেরদৌসি ওয়াহিদা, ইংরেজি দৈনিক নিউ নেশনের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার প্রমুখ বক্তব্য দেন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×