somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লিগামেন্ট-ছেঁড়া হাঁটু

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ থেকে প্রায় বছর দুয়েক আগেকার ঘটনা। ফুটবল খেলতে গিয়ে এক বন্ধুর পায়ের সাথে বেধে মাঠের মধ্যে সাত/আটটি গড়াগড়ি খেলাম। তখনও বুঝতে পারি নি আমার হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে। বুঝলাম তখন যখন ঢাকার পিজির অর্থোপেডিক্স বিশেষজ্ঞ আমাকে নানা পরীক্ষা-নিরীক্ষা করে বলেছিল। তিনি তখন অপারেশনের জন্য প্রস্তুত নিতে বলেছিলেন। আমি পাত্তা দিই নি। এমন হাজারও বিষয় রয়েছে, যা আমাদের মত সাধারণ মানুষরা সাধারণত পাত্তা দেয় না। কিন্তু ডাক্তার সাহেব তখন আমাকে কিছু ট্যাবলেট লিখে দিয়েছিলেন। আমি ভক্তিসহকারে ওগুলো গ্রহণ করেছিলাম। কারণ, যদি অপারেশনের বিকল্প হিসেবে ওষুধগুলো কাজ করে। কিন্তু “সকাল আমার হল মিছে, বিকেল যে যায় তারই পিছে”। দিনগুলো এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে লাগল।

সেই বন্ধুর সাথে দেখা হল যখন বাড়ি গেলাম। আমি ল্যাংড়া ভিখারির মতোই হাঁটতে লাগলাম তার সাথে সাথে। প্রথমে কিছুই কথা হয় নি এ ব্যাপারে। আমিও বলতে চাইনি লজ্জা পাবে বলে। পরে নিজে থেকেই জিজ্ঞেস করল। শেষে বলল, আমার কারণেই আজ তোমার এ অবস্থা। আমি শুধু বললাম, না না, মানুষের জীবনে দুঃখ আসে কাউকে দায়ী করে নয়। এর জন্য দায়ী থাকে সে নিজেই। আসলে ও অনেক মর্মাহত ছিল আমার জন্য। কারণ ও জানত, আমাদের পারিবারিক অবস্থা। তাছাড়া এতটা সিরিয়াস হবে ভাবতে পারেনি কেউ। এমনকি প্রথমে আমি নিজেও সাধারণ মস্কানো ব্যথার মতোই ভেবেছিলাম।

এভাবে যেই শুনে সেই সমবেদনা জানায়। আমার তখন মনে মনে ভালই লাগে, যদিও জানি আমি কখনো অপারেশনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে পারব না। অন্ততপক্ষে, ছাত্রাবস্থায় তো নয়-ই। তবু দু একজনের সমবেদনা পেলে মনটা আহ্লাদিত হয়ে উঠত। একটা সময় লক্ষ করলাম, আমার হাঁটুতে কোনো ব্যথার অস্তিত্ব নেই! আল্লাহর নিকট অনেক শুকরিয়া আদায় করলাম। আমি আগের মতো স্বাভাবিক মানুষের মতো আবার হাঁটতে পারছি। এভাবে কাটল প্রায় এক বছর- কিছু কম হবে বৈকি।

এক দিন সন্ধ্যাবেলা হঠাৎ করে কট্ করে উঠল হাঁটুর মধ্যে। কিছুক্ষণ স্থির হয়ে রইলাম। যখনই পা-টা সোজা করতে যাব অমনি বুঝতে পারলাম, যে-প্রত্যাশা আমি এতদিন যাবত লালন করছি সেটা অলীক মাত্র। পুরোনো ব্যথা আবার মাথাচারা দিয়ে উঠল। দ্বিগুণ অসহনীয়তা নিয়ে আকাশের কালো অন্ধকারগুলো যেন আমাকে চারপাশ থেকে ঘিরে ধরল। আমি চোখ বুঝে সব টের পেলাম, কিন্তু কাউকে বলার মত কোন ভাষা খুঁজে পেলাম না। আবার দিনগুলো চলতে লাগল খুঁড়িয়ে খুঁড়িয়ে। এখনো চলছে, জানি না কতদিন এভাবে খুঁড়িয়ে চলতে হবে। হয়তো মৃত্যুর পূর্বাবধি অথবা তার আগেই জীবনের প্রতি তীব্র ঘৃণা জন্ম নিবে ; সেটুকু দেখার অপেক্ষায় পথ চেয়ে বসে রইলাম।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

কি মানুষ বানাইলা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৯


কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায়... ...বাকিটুকু পড়ুন

×