somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুমাইন
আঁধারের আলোক হতে আমি জাগিয়াছি চির বিস্ময়ে...

রবীন্দ্রাক্রান্ত একটি ছোট্ট লেখা (ভালো লাগলেও লাগতে পারে!!!)

০৪ ঠা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হৈমন্ত

মেয়ের বাপ সবুর করিতে চাহিলেন, কিন্তু মেয়ে সবুর করিল না। একাদশ শ্রেণিতে উঠিয়াই তাহার গায়ে তথাকথিত ‘বসন্তের’ বাতাস বহিতে লাগিল। হুমায়ূনের লেখা পড়িতে পড়িতে বেশ পাকনা হইয়া উঠিয়াছে। হিমুর প্রেমে সে মুগ্ধ হইয়া গিয়াছে। ভারতীয় সিরিয়াল দেখিতেও এখন তাহার বেশ লাগে। কন্যাদায়গ্রস্ত পিতার দুর্দশার কথা ভাবিয়া মেয়েটি একখানা প্রেমিক-হিমু জুটাইয়া লইল। প্রেমিক-হিমু কোনো পরিচয় হইতে পারে না। তাই তাহার নাম দিলাম হৈমন্ত!

দিন তাহাদের ভালোই চলিতেছিল। ফুসকা, চিনা বাদাম, আইসক্রিমসহ অন্যান্য লোভনীয় বস্তুর আকর্ষণে তাহারা অনেকটা পথ পাড়ি দিয়া আসিল।
তাহারপর যথসময়ে মেয়েটি পরীক্ষায় গোল্ডেন পাইল। আর হৈমন্ত সিলভার। হৈমন্ত মুখ রক্ষা করিতে গিয়া তাহার রেজাল্ট ধামাচাপা দিয়া গোল্ডেন হইয়া গেল। দুই গোল্ডেন মিলিয়া হীরক হইবার জন্য তাহারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইয়া গেল। চান্স পাইতে তাহাদের কষ্ট হয় নাই। কেননা তাহারা গোল্ডেন।

...মেয়েটি সবুর করিতে চাহিল, কিন্তু হৈমন্ত সবুর করিল না। সিদ্ধান্ত হইল, গোপনে লুকাইয়া-চুড়াইয়া আর তাহারা ভালো বাসাবাসি করিবে না। এখন তাহারা প্রকাশ্যেই প্রেমের মাল-মশলাগুলি দেখাইয়া দিতে চায়। অতপর তাহারা বটতলা, আমতলা চষিয়া বেড়াইতে লাগিল। টিএসসি, মল চত্বর, হাকিম চত্বর, সোস্যাল সায়েন্সের সিঁড়ি কোনোটাই তাহাদের প্রেমের নিদর্শন হইতে বাদ পড়ে নাই। এমনি করিয়া সুখেই যাইতেছিল তাহাদের দিনগুলি। হঠাৎ একদিন মেয়েটি যোগাযোগ বন্ধ করিয়া দিল। তাহার পর অনেকদিন মেয়েটির দেখা পাওয়া গেল না।

একদিন দেখা মিলিল। একখানা লাল রঙের পাজেরো হইতে নামিল মেয়েটি। অপর পাশ হইতে পাজেরোর দরজা খুলিয়া একটা টাকওয়ালা পরুষও বাহির হইয়া আসিল! দুইজনে হাত ধরিয়া হাঁটিতেছিল। এমন সময় সামনে আসিয়া পড়িল হৈমন্ত। টাকওয়ালা তাহাকে চিনিতে পায় নাই। মেয়েটি তাহাকে বন্ধু হিসাবেই পরিচয় করাইয়া দিল টাকওয়ালা স্বামীটির সঙ্গে। হৈমন্ত কিছু বুঝিয়া উঠিবার আগেই তাহারা অনেক দূর চলিয়া গেল। বিদায় জানাইবারও প্রয়োজন মনে করিল না।

‍শুনিতেছি, হৈমন্তকে পাবনা পাঠাইবার বন্দোবস্ত করা হইতেছে।



(পুরনো লেখা। তবে সামুতে এর আগে পোস্ট করি নাই। তাই!)
27.6.2014
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গানটি বন্ধুত্বের, গানটি শান্তির প্রতি ভালোবাসায় সিক্ত

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুন, ২০২৬ ভোর ৪:০০

আমেরিকা ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়ে এই গানটি বুনেছি, নিজের বেসুরো গলা 'ব্যবহার' করেই।
এবারে কি ভারত - বাংলাদেশ সীমান্তে শান্তির আলো দেখা দেবার কথা?



বন্ধু হে অনেক... ...বাকিটুকু পড়ুন

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

নীল গ্রহের শেষ প্রেম // কেয়া এবং আমি।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে জুন, ২০২৬ বিকাল ৩:১৯



আমি ভেসে আছি মহাশূন্যে।
আমার শরীরে রূপালী স্পেসস্যুট।
চারপাশে অসীম অন্ধকার।
আর আমার সামনে দূরে জ্বলছে এক নীলাভ-সবুজ গ্রহ—
Earth-666।
এই গ্রহেই আমার জন্ম।
এই গ্রহেই আমি প্রথম প্রেমে পড়েছিলাম।
আর এই গ্রহই আমার কাছ থেকে সবকিছু... ...বাকিটুকু পড়ুন

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

×