তখন BBA করতেছি, ক্লাস শেষে,
আমি আর রায়হান মাইলাইন বাসে করে বাসায় আসবো।
সিটি কলেজের সামনে যখন, তখন দেখলাম একটা বাস যাচ্ছে, থামবে ল্যাব-এইডের অপজিটে, ওখান থেকেই উঠতে হবে, অনেকটাই দূর, রাস্তাতেও জ্যাম নাই।
রায়হান বলল, "ধুর কপালটাই খারাপ, এইটাতে করে যাওয়া আর হইলো না, কপালে নাই"
হাঁসি দিয়ে বললাম "চলো দৌড় দিয়ে কপালে নিয়ে আসি এইটা, বলেই রাস্তার মাঝ দিয়েই দৌড় দিলাম আমি"
ও দৌড় দেয় নাই।
মাইলাইনে ২টো দরজা, পিছেরটা দিয়ে উঠেই স্বভাবসুলভ লাস্ট সিটে যেয়ে জানালা দিয়ে মাথা বের করে বললাম,
"চাল আর চুলো দুটোই ছিলই, আমি শুধু রেঁধে খেলাম"
ওই সময়টার একটা জিনিষ আমার খুব মনে পরে, আমি যখন দৌড়াচ্ছিলাম তখন অনেকেই আমার দিকে হ্যাঁ করে তাকায়া ছিলো, আমি তাদের কথা চিন্তা করলে ওইদিন বাসে উঠতে পারতাম না।
১০৮ বছর বয়েসে দাদা মারা গেছেন, যেই রাতে মারা যান, ওই দিন সকালে মুড়িটাও আমাকে মাখায়া দিতে দেন নাই, নিজে মাখাইছেন আর আমাকে বলছেন নে খা।
আমি মারা যাবার আগের দিনও যাতে, লেডারে উইঠা আমার রুমের ফ্যানটা পরিষ্কার করে যাইতে পারি।
সব সময় একটা দোয়াই করি আল্লাহ্র কাছে, আমাকে শারীরিক আর মানসিক সামর্থ্য দাও।
মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমিই আমার ভাগ্য লিখবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



