somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুর্নীতিঃ SRO (সাব রেজিস্টার অফিস)--- দৃষ্টি আকর্ষণ

২৫ শে জুলাই, ২০১৩ ভোর ৫:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পোস্টটা আমার না। আমি ফেবুতে দেখছি, এক ভাইয়া লিখছেন।
তবে মনে হলো এইটা সেয়ার করা উচিৎ এবং কোন সাংবাদিকের এইটা নিয়া কাজ করা উচিৎ।
আমার সাধ্য থাকলে কিছু করার চেষ্টা করতাম। কেও উদ্যোগী হয়ে কোন সংবাদ মাধ্যমে কিছু প্রচার করলেই হয়তো সমস্যা গুলো সমাধান সম্ভব।
এখন দেখেন আপনারা কেও দেশের স্বার্থে কিছু করতে পারেন কিনা।

পোস্টঃ

""" নারী উদ্যোক্তা এবং SME বান্ধব হবার জন্যে আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক টি অনেক ভালো ভালো সুযোগের কথা বলে। নানা চাপ প্রয়োগ করে, নানা সুবিধাও দেয় বানিজ্যিক ব্যাংকগুলোকে। খুব ভালো কথা, কিন্তু অন্যান্য সরকারী সংস্থা গুলোর সাথে এর উদ্দেশ্য বাস্তবায়নের জন্যে কোন সামঞ্জস্য বিধানের চেষ্টা দেখিনা।

সাধারণত SME Loan গুলো আমরা দেই জমি/সম্পপ্তি জামানত রেখে। এখন ফি বছর যদি জমি রেজিস্ট্রি খরচ বাড়ে, তাহলে কি সেটা আকর্ষণীয় হবে?

উদাহরন দেই, কিছুদিন আগে SME খাতে একটা ঋণ দিলাম দশ লক্ষ টাকা। বেচারার বিভিন্ন রেজিস্ট্রি এবং অন্যান্য খরচেই গেলো প্রায় ৪০০০০ টাকা। শেষের দিকে ব্যাবসায়ি-টি উৎসাহই হারিয়ে ফেলার উপক্রম।

অফিস-আদালতের মাঝে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্থ জায়গাটার নাম কি? একেকজনের অভিজ্ঞতা হয়তো একেক রকম। তবে, আমার ভয়ানক অভিজ্ঞতা হয়েছে একই জায়গায়, সেটা হল সাব- রেজিস্ট্রি অফিস বা SRO.

যতবার জমির বন্ধকী অথবা অবমুক্তকরণের ( redemption) এর জন্যে আপনি যাবেন, সাধারণ ফি গুলো ছাড়াও আরও নানা আজব আজব ফি দিতে হবে আপনার, এবং এটা যেন ঐতিহ্য গত অথবা চিরন্তন সত্য। এতে কেউ অবাক হয়না বরং পূর্ব প্রস্তুতি নিয়েই আসে।

ধাক্কা খাই, NEC নিতে গেলে। NEC- তে ফি লেখা থাকে ২৫০ টাকা। কিন্তু, এর জন্যে আপনার কাছ থেকে নেয়া হবে চার হাজার।

তারপর, MUTATION.

সরকারী ফি কত? ২৩০/ ২৫০। যাবে কত? ২০ থেকে ত্রিশ হাজার।

DEED registry হবার পর আপনাকে নকল কপি দেয়া হবে, যার সাধারণত তিন বছর পর আসলটা দেয়া হয়। তিন বছর ধরে এই দলিলটা কি কেউ মুখস্থ করে কিনা আল্লাহ মালুম। আচ্ছা, তিন বছর পর আপনি গেলেন আসল কপি আনতে। অসাধারণ, u have to pay again for that purpose.

আর, একই জমির, একই রেজিস্ট্রি অফিসের অন্তর্গত থেকে দু’ তিনটে দলিল থাকারও প্রমান মেলে বলে কথিত আছে। আমি বিশ্বাস করি তা আছে, কিন্তু নিজে এখনো প্রমাণ পাইনি বলে সেটা জোর দিয়ে বলছিনা। এবং, আশা করি খোদা আমাকে সে পরীক্ষায় ফেলবেন না।

আর আছে, ভুল ভাল বলে খরচ বাড়ানোর সরকারী প্রক্রিয়া। যেমন, অনেক সময় হয়ত আপনার নতুন করে জমির আমমোক্তারনামা অবমুক্তকরণের ( REVOCATION OF POWER) দরকার নেই, কিন্তু তা করতে ছলে বলে বাধ্য করানো হয়।

এই অদ্ভুত কার্যালয়ের কার্যক্রমে আমার নিজেকে দোষী বলে মনে হয় মাঝে মাঝে। এইভাবে সৎ ব্যাবসায়ী-দের টাকার শ্রাদ্ধ হচ্ছে দেখলে বুকটা খা খা করে। সততার অভাব কে আমরা স্বাভাবিক বলে নিচ্ছি জীবনের হাজারো ক্ষেত্রে।

এতই স্বাভাবিক যে লজ্জায় নত থাকার কথা যে মাথার, সে ঠিকই সর্ব শিখরে উদ্ধত।

আমি মফঃস্বল এলাকায় কাজ করছি। বাংলার সত্যিকার ব্যবসায়িরা, নতুনেরা, তরুনেরা যথেষ্ট উদ্যমী। আমি বিশ্বাস করি ব্যাংকিং কমিউনিটি ও এদের সাহায্যে তথা দেশের উন্নতির জন্যে, নিজের উন্নতির জন্যে মুখিয়ে আছে। কিন্তু পদে পদে এতো শঙ্কা, এতো অনিয়ম দেখে মাঝে মাঝে মুষড়ে পড়ি।

তবে, প্রত্যয় রাখলাম, একদিন আমরা সহজ কোন উপায় খুজে নেবো নতুনদের আরও সহজে অর্থায়ন করার, কম খরচে সত্যিকার আইনি প্রক্রিয়ায়, জটিলতা বিহীনভাবে, সবার জন্যে বোধগম্য ও একটি standard framework সহ। যেখানে নানা ব্যাংকার নানা মত না হয়ে সমাধান একটিই হবে। '''
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×