এক ডাক্তার বড় ভাইয়ের সাথে দেখা,
আরে সাব্বির?? কেমন আছোস? অনেক দিন পর...।।
কিরে এতো ফুলতেছস কেন রে?
আমি ফুলতেছি নাকি আপনারা ফুলতে পারতেছেন না দেইখা জেলাস?? :p
কোথায় আছোস, কি করতেছোস?
ব্যাংকিং এ মাস্টার্স করতেছি ভাইয়া।
ব্যাংকিং এ মাস্টার্স? ব্যাংকিং আবার পড়ার কি আছে? খালি টাকা নিবি আর দিবি।
দেখেন ভাইয়া, ছোট বেলায় জিগাইলে মাইনসে কইতো,
বিয়ের পর, জামাই বউ দুইজন মিলে, এক সাথে এক গ্লাস দুধ খাইয়া, দুই হাত পাইত্তা দোয়া করলে আল্লাহ্ ফেরেশতা দিয়া একটা বাবু পাঠাইয়া দেয়।
তার পরও তো ফ্যামিলি প্লানার লাগে, অবস্ট্রিসিয়ান লাগে, গাইনোকো লাগে, তাই না?
আর আগে তো এই সব কিচ্ছুই আছিলো না, তখনও মানুষ আছিলো এখনও মানুষ আছে।
টিভি তে দেখতাম এক পাতিল গরম পানি আর ব্লেড, কিছুক্ষণ পর ওঁয়া, ওঁয়া, ওঁয়া :p
কেও যখনই কয় ব্যাংকিং এ পরার কি আছে, তখনই মেজ্জাজটা খারাপ হইয়া যায়।
ঠাণ্ডা লাগলে, একটা এমবিবিএস ডাক্তার Paracetamol লিখলে ওইটারে "প্যরা-ছিহঃ টা মল" মনে হয়, আর
এফসিপিএস লিখলে Paracetamolই মনে হয়, কিন্তু ইন্টার পাস করা পোলাপানই ব্যাংকিং পারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



