somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দাড়ি টানতে না পারা আমাদের সেই ভালবাসার প্রতি ভালবাসা।

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশি কিছু চাই নি, ভাবতামও না বেশি কিছু, আসলে ভাবার বয়েসও ছিলও না।
আমি তুমি দুইজনই তখন নিম্ন মাধ্যমিকের কোন এক শ্রেণীর স্টুডেন্ট, তোমার হাঁসি দেখলে আমার ভরা দুপুরকে দিব্যি সন্ধ্যা মনে হতো। কাঠ ফাটা রোডে তপ্ত বাতাশটা গাঁয়ে লাগলেই মনে হতো উফফফ মাতাল হয়ে যাই।
মন গাইতো গান, আর চোখে ভাসতে তুমি।
প্রেমী ও প্রেমী, কাছে এলে তুমি.।.।। B-) ;) B-) ;)
এসেম্বলি লাইনে আমি দাড়িয়ে মাথাটাকে রাডারের মতো ঘুরিয়ে তোমার খুঁজতাম, অভাক হয়ে দেখতাম, আর ভাবতাম আমাকে ভেবেই বুঝি গাইছো, জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন।
পড়া না পাড়লে টিচার দাড় করালে আগে দেখতাম, তুমি দেখে ফেললে কিনা?
বেরসিক স্যার কান ধরতে বললে, মন কেঁদে বলে উঠত উফফ খোঁদা, তোমার পায়ে পরি এ যাত্রায় ওর সামনে আমার মান সম্মানটা বাঁচিয়ে দাও।
বস্তা আইসক্রিম না খেয়ে ওই টাকাটা দান করে দিবো, মান্নত করা বোধকরি ওই সময় থেকেই শিখা।
টং টং, টং টং ......... বেল বাজতেই খেলার মাঠে যেয়েই কিছু একটা করতে হবে, যাতে বাসায় যাবার সময়
ও অন্তত একটা বার উৎসুক দৃষ্টিতে আমার পানে চায়। তখন, বড় হয়ে খেলোয়াড় হবারও ইচ্ছা জাগতো।
তুমি যখন চলে গেলে, অনেক সবাক বন্ধুর মাঝেও নিজেকে মুরুভুমির কেন্দ্র বিন্দু মনে হতো।
নিঃসঙ্গতাকে বোধয় তখনই উপলব্ধি করতে শিখেছি।

প্রেম জিনিষটা আসলেই নৈসর্গিক, আমাদের চারপাশটাকেই পরিবর্তন করে দেয়।
আমাদের সবার মাঝের যে এক অন্য আমি থাকে, তাকে বের করতে সাহায্য করে।
মানুষ প্রেমে পড়লেই নিজেকে এক অন্য আমি হিসেবে আবিষ্কার করে।
অনেক অপছন্দের জিনিষকেও ভালোলাগাতে ভালোলাগে।
যেমন আমি পালং শাক পছন্দ করি না, কিন্তু ও খুবই পছন্দ করে, হলফ করে বলতে পারি, কিছুদিন পরে আমার কাছেও
পালং শাক অমৃত মনে হবে।
আমাদের সময়টাতে আমরা স্কুলেই প্রথম প্রেমে পরতাম, তবে এখনের কথা জানি না।
কিছুদিন আগেই আমার একটা কাজিনকে নিয়ে হসপিটালে গেলাম, ও তখনও হাঁটা শিখে নি, মায়ের কোলে,
চাচীর পাশেই বসে আছেন, আরে মহিলা আর তার কোলে একটা কিউট বাচ্চা মেয়ে, আমার কাজিনটা দেখলাম
হাত বাড়িয়ে ওইটার গাল টিপে দিচ্ছে। তাই বললাম, এখনের কাহিনীটা জানি না, এখন কি হয়।
তখন মাত্র টাইটানিক মুভিটা রিলিজ হইছে, এক ফ্রেন্ডের বড় ভাইকে একবার দেখলাম, আপুকে সামনে বসিয়ে দুইজন
দুইজনের চোখের দিকে তাকিয়ে আছেন। মুহূর্তটা আমি কক্ষনও ভুলবো না।
চট্টগ্রাম বিএন কলেজের মাটির প্রতিটা কণাতেই ভালবাসা মিশে আছে,
কলেজটার প্রতি আমাদের ভালবাসা, আমাদের বন্ধু গুলোর প্রতি আমাদের ভালবাসা,
আর দাড়ি টানতে না পারা আমাদের সেই ভালবাসার প্রতি ভালবাসা।

প্রথম প্যারার ওই কথা গুলো আসলে আমার না, ওই সময়টার কথা চিন্তা করে লিখা।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×