somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুঝতেছি না, হাসবো না কাঁদবো.........।। :(

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

""সংসদ ভবন, ২৪ অক্টোবর, ২০১৩ (বাসস),
পিতা-মাতার ভরণ-পোষণ নিশ্চিতকরণের লক্ষ্যে প্রয়োজনীয় বিধান করে আজ সংসদে পিতা-মাতা ভরণ-পোষণ বিল-২০১৩ নামে বেসরকারি বিল সংশোধিত আকারে পাস হয়েছে।
বিলটি পাসের প্রস্তাব করেন জাতীয় পার্টির মোহাম্মদ মুজিবুল হক।
বিলে প্রত্যেক সন্তানকে তার পিতা-মাতার ভরণ-পোষণ করার বিধান করা হয়েছে।
কোন পিতা-মাতার একাধিক সন্তান থাকলে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে তাদের পিতা-মাতার ভরণ-পোষণ নিশ্চিত করবে।
এজন্য প্রত্যেক সন্তানকে পিতা-মাতার সাথে একই স্থানে বসবাস নিশ্চিত করতে হবে।
বিলে বলা হয়, কোন সন্তান তার পিতা বা মাতাকে অথবা উভয়কে তাদের ইচ্ছার বিরুদ্ধে কোন বৃদ্ধ নিবাস বা অন্য কোন জায়গায় একত্রে কিংবা আলাদাভাবে বসবাসে বাধ্য করতে পারবে না বলে বিধান করা হয়।
প্রত্যেক সন্তান তার পিতা এবং মাতার স্বাস্থ্য সম্পর্কে নিয়মিত খোঁজ-খবর ও প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা ও পরিচর্যা করবে। পিতা বা মাতা কিংবা উভয়, সন্তান থেকে পৃথকভাবে বসবাস করলে প্রত্যেক সন্তান নিয়মিতভাবে তাদের সাথে সাক্ষাৎ করবে। পিতা-মাতা সন্তানদের সাথে বসবাস না করলে প্রত্যেক সন্তান তার দৈনন্দিন বা মাসিক অথবা বাৎসরিক আয়ের কমপক্ষে ১০ ভাগ পিতা-মাতাকে নিয়মিতভাবে প্রদান করতে হবে।
বিলে পিতা-মাতার অবর্তমানে দাদা-দাদি, নানা-নানির ভরণ-পোষণ করার বিধান করা হয়েছে।
বিলে পিতা-মাতার ভরণ-পোষণ না করলে তা অপরাধ বলে গণ্য করে অনূর্ধ্ব ২ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে অনূর্ধ্ব ৬ মাসের কারাদণ্ড প্রদানের বিধান করা হয়েছে।
বিলে কোন সন্তানের স্ত্রী বা ক্ষেত্রমতে স্বামী কিংবা পুত্র কন্যা অথবা অন্য কোন নিকটাত্মীয় ব্যক্তির ভরণ-পোষণে বাধা প্রদান করলে, অসহযোগিতা করলে অপরাধ বলে গণ্য করে একই দণ্ডে দণ্ডিত করার বিধান করা হয়েছে।
বিলে এ ধরনের অপরাধ প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচার করার বিধান করা হয়েছে।
বিলে এ ধরনের অপরাধ আমলযোগ্য, জামিনযোগ্য ও আপোসযোগ্য বলে বিধান করা হয়েছে।''




আমার কথা হচ্ছে, সন্তান মাতাপিতার দেখভাল করবে এইটাই স্বাভাবিক, আমি বরংচে বলবো এইটা একটা প্রাকৃতিক নিয়ম।
এখন আমাদের এমনই অবস্থা হইছে যে আমাদের মাতা পিতার দেখভালের নিশয়তা দিতে বিল পাস করানো লাগলো???

ধন্যবাদ জাতীয় পার্টির মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুল হক, একটা দুঃখজনক কিন্তু সুন্দর বিল পাস করার জন্য।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:০০
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×