হযরত আয়েশা বলেছিলেন, একদল মানুষ একবার নবীজি (সাঃ) এর কাছে বৃষ্টি না হওয়ার অভিযোগ করলো। তখন তিনি একটা মিম্বারের জন্য নির্দেশ দিলেন, এবং একটা নির্দিষ্ট দিনে সবাইকে একত্র হতে বললেন।
ওই দিনে তিনি সূর্য উঠার সাথে সাথেই এসে সেই মিম্বারে বসলেন, তার পর বললেন,
"তোমরা তোমাদের এলাকায় বৃষ্টির বিলম্ব হওয়ার জন্য অভিযোগ করেছো, কিন্তু আল্লাহ্ তোমাদের বলেছেন, তোমরা তার কাছে বিনম্র ভাবে বৃষ্টি কামনা করো, এবং তিনি তোমাদের অবশ্যই উত্তর দিবেন।"
এর পরে তিনি বলেন, এর পরে তিনি হাত তুলে দোয়া করলেন,
সকল প্রশংসা এক আল্লাহ্র, তিনিই অসীম দয়ালু, শেষ দিবসের মালিক।
আল্লাহ্ ছাড়া আর কোন ইলাহ নাই, এবং তিনি যা ভাল মনে করেন তাই করেন।
এবং শেষে বলেন,
আল্লাহ্ আমাদের বৃষ্টি দাও, এবং এই বৃষ্টির মাধ্যমে আমাদের শক্তি দাও এবং প্রশান্তি দাও।
এর পরে তিনি মিম্বার থেকে নেমে, ২রাকাত নামাজ আদায় করলেন।
এবং নামাজ শেষ হতে না হতে তখনই আল্লাহ্ সুবহানাল্লাহ তায়লার অনুমতিতে আকাশে মেঘ জমে, বৃষ্টির লক্ষন দেখা দিলো। এবং তিনি মসজিদে পৌঁছানোর আগেই বৃষ্টি নেমে এলো।
তখন জমায়েত হওয়া মানুষ গুলো দৌড়ানো শুরু করলো বৃষ্টি থেকে আশ্রয়ের জন্য, নবীজি (সাঃ) তা দেখে মৃদু হাসলেন। এর পর তিনি বললেন,
আমি সাক্ষী, যে আল্লাহ্ যে কোন কিছু করার ক্ষমতা রাখেন, এবং আমি আল্লাহর প্রেরিত রাসুল।
জুম্মার দিনেও এই আমল করা যায়, খুদবাতুল জুম্মার সময় ইমাম দোয়া করবেন, আর মুসুল্লিরা আমীন বলে সায় দিবেন।
বাংলা অনুবাদটাতে কেও কোন ভুল পেলে দয়া করে বলবেন।
Fiqh-us-Sunnah Volume 002, Supererogatory Prayer, Fiqh 2.039
Fiqh-us-Sunnah Volume 002, Supererogatory Prayer, Fiqh 2.036B
১। সোর্সঃ Click This Link Sunnah...
২। সোর্সঃ Click This Link
৩। সোর্সঃ https://www.google.com.bd/search?q=Salatul Istisqa...
৪। সোর্সঃ শেইখ আব্দুর রহমান আস-সুদাইসের আদায় করা Salatul Istisqa/সালাতুল ইসতিস্কা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



