প্রথম প্যারা
০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফেব্রুয়ারি মাসের বিকাল বেলায় বাংলাদেশের একটা গ্রামে, সবুজ মাঠে থাকা বড় আম গাছের নিচে শমসের মিয়া আর পুষ্পরাণী বসে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করতে করতে পান খাচ্ছিল। তারা বিবাহিত। একই সময় অল্প দূরত্বে থাকা একটা ছাগল তখন শব্দ করে ঘাস খাওয়ায় ব্যস্ত। ঘটনার এক মুহূর্তে দেখা গেল যে পুষ্পরাণী হাসতে হাসতে গড়িয়ে পড়ছে শমসের আলীর উপরে। কিন্তু মাথায় সাদা টুপি, সাদা পাঞ্জাবি আর নীল-সাদা চেক লুঙ্গি পড়া শমসের আলী পলকহীণ দৃষ্টিতে ছাগলটার কার্যকলাপ লক্ষ্য করছিল। সে লক্ষ্য করে, ছাগলটা হঠাৎ হঠাৎ ঘাস খাওয়া বন্ধ করে উদাস ভঙ্গিতে দিগন্তের পাণে চেয়ে থাকে। কিন্তু সেদিকে ছুটে যাওয়ার কোনো সুযোগ নাই। কেননা ছাগলটার গলা একটি শক্ত দড়ি দিয়ে বাঁধা। এমন সময় শমসের আলীকে বলতে শোনা যায়, "দেখো পুষ্পরাণী, ছাগল কী সুন্দর ঘাস খায়।" শমসের আলীর মুখে এমন কথা শোনামাত্র পুষ্পরাণী আবারও জোড়ে হেসে ওঠে। কিন্তু, প্রায় সঙ্গে সঙ্গে তার হাসি থেমেও যায়। কারণ শমসের আলী তখনও গম্ভীর চোখে ছাগলটার দিকে তাকিয়ে ছিল।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুন