somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মধ্য বয়সের সঙ্কট মধ্য বয়সের বিড়ম্বনা ও জীবনের অপরিহার্য বাস্তবতা তথা ‘MIDDLE AGE CRISIS’

১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মধ্য বয়সের সঙ্কট মধ্য বয়সের বিড়ম্বনা ও জীবনের অপরিহার্য বাস্তবতা তথা ‘MIDDLE AGE CRISIS’

মানুষের জীবনে ৪৫-৬৫ বছর বয়সে নানা রকম সঙ্কট দেখা দিতে পারে। আর এই সঙ্কটকেই বলে মধ্যবয়সের সঙ্কট তথা Middle age crisis বা Middle-life crisis বলেই একটা বিষয় হিসেবে সারা পৃথিবীতে আলোচিত বিষয়।
মানুষের জীবনে জ্ঞান-বিজ্ঞান প্রযুক্তি আর নানা বিষয়ে যে অবিশ্বাস্য দ্রুততায় এগিয়ে যাচ্ছে তাতে সবাই হয়তো তার ব্যক্তিগত চিন্তা-ভাবনা ধ্যান-ধারণা বা নিজস্ব শিক্ষা-সংস্কৃতি বা নিজস্ব পরিবেশ প্রতিবেশে গড়ে ওঠা মূল্যবোধের দ্রুত পরিবর্তণ করে হালনাগাদ করতে বা চলতি শ্রোতে ভাসতে পারেনা। তখন একজন ব্যক্তির পক্ষে সবসময় সকল পরিস্থিতিতে খাপ খাইয়ে নেয়া কঠিন হয়ে পড়ে এবং নিতে পারেনা। এমন কি তার নিজস্ব পরিবারে স্ত্রী সন্তানের সাথেও তার একটা দুরত্ব তৈরি হয়ে যায়। আর এই দুরত্বকেই বলা হয় ‘Generation Gap’ বা প্রজন্ম দুরত্ব।
একজন মধ্যবয়সী মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠতে পারে তিনটি কারণে। এক, তার স্বচ্ছলতার অভাব। মানে, প্রয়োজনের তূলনায় তার আয় বা সম্পদ কম থাকা। দ্বিতীয়ত, এই সম্পদ না থাকার কারণে এবং নিত্যদিনের সাংসারিক অস্বচ্ছলতা কেন্দ্রিক ঝগড়া কিম্বা স্বচ্ছলতার পরেও তার ঝগড়াটে বা সন্দেহপ্রবণ কিম্বা অবিশ্বস্ত স্ত্রী এবং সর্বশেষ তার অবাধ্য অযোগ্য অশিক্ষিত কুশিক্ষিত সন্তান।
একজন মানুষের জীবনে তার নিজের আর পরিবারের অন্যান্য সকলের সুস্থতার থেকে আর বড় কোনো সম্পদ নেই বা হতে পারেনা। এরপরেই তার কাছে বড় সম্পদ হচ্ছে তার বিশ্বস্ত আর বিনয়ী জীবনসঙ্গী আর তৃতীয় এবং মূল্যবাণ সম্পদ হচ্ছে তার সুশিক্ষিত আলোকিত সুসন্তান যারা মা বাবা ছাড়াও যেকোনো মানুষের কাছে সর্ব অবস্থায় একজন মানবিক মানুষ। লেখাপড়া শিখে উচ্চতর কোনো পেশাজীবী হলেই যে একজন মানুষ মানুষ হবে তার কোনো নিশ্চয়তা নেই। একজন মানুষ উচ্চ ডিগ্রিধারী নাও হতে পারে তার বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী না থাকলেও ক্ষতি নেই সে যদি স্বশিক্ষিতও হয় এবং আলোকপ্রাপ্ত মানবিক মানুষ হয় সে-ই হতে পারে যথার্থ মানুষ বা যথার্থ সুসন্তান।
অর্থ-বিত্ত প্রাচুর্য সকলক্ষেত্রে একজন মানুষের জীবনে সফলতার নির্দেশক বা নিয়ামক নয়। অর্থ-বিত্ত একজন মানুষের কাছে তার স্বচ্ছন্দভাবে জীবনযাপনের জন্য প্রয়োজন অবশ্যই তবে তা সর্বক্ষেত্রে তা তার জন্য সম্পদ নাও হতে পারে।
ধরুন একজনের অনেক টাকা বা অনেক সম্পদ আছে কিন্তু সেই টাকা বা সম্পদের সংরক্ষণের জন্য তার যে পরিমান টেনশণ বা এ্যাটেনশনে উদ্বিগ্নতায় থাকতে হয় তাতে একসময় দেখা দেয় তার হাইপারটেনশন বা উচ্চরক্তচাপ ডায়বেটিস হৃদরোগ কিম্বা কিডনি জটিলতার মতো নানা প্রাণঘাতী অসুখ বিসুখ। আর তখন তার জীবনে অর্থ-বিত্ত থাকলেও সুখ-শান্তি দুরে চলে যায়। মানুষের জীবনে শত শত বা হাজার কোটি টাকা থাকলেও বা কি লাভ যদি তা মানুষের কল্যাণে না লাগে বা আপনি যদি রসগোল্লা রসমালাই বা সন্দেশ রাজভোগই খেতে না পারেন তাহলে সেই অঢেল বিত্ত নিয়ে রাজা হয়ে থাকার কোনো মানে আছে?



সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩১
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

×