আজকের ছবি,
আগামীদিনের জন্য এক জীবন্ত ইতিহাস।
তবে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয়না।
মানুষ মিথ্যা বলতে পারে,
প্রযুক্তি বা ছবি মিথ্যা বলেনা।
আমাদের এই দেশে, পাগল বা আঁধাপাগল না হলে
বোধ হয় কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হ'তে পারেনা!
কলাপসিবল গেইটে 'ধাক্কা' দিয়ে কেউ দালান ফেলে দেয়;
আবার কেউ 'ধাক্কা' দিয়ে সাংবাদিক।
জননেত্রী,
মন্ত্রীদের মিথ্যার বেসাতি বন্ধ করুন।
এই মিথ্যার বেসাতি আপনার জন্য ক্ষতিকর।
তেল-গ্যাস-বন্দর রক্ষাকারীদের হরতাল কি খুব ভয়ংকর ছিল?
যে সাংবাদিকদের ধাক্কা দিতে হবে?
পুলিশ সাংবাদিকদের 'ধাক্কা' দিয়ে কি চায়?
সরকারকে ফেলে দিতে? এ লক্ষণ ভাল নয়।
সাংবাদিক, কেউ কেউ বলে, 'সাংঘাতিক'
এদের ধাক্কা দিলে,
এমনকি সরকারও পড়ে যেতে পারে!
অন্ধ হলে কি প্রলয় বন্ধ হয়?
অন্ধত্ব এক ধরনের মুর্খতা ছাড়া কিছু নয়।
আজকের ছবি,
আগামীদিনের জন্য এক জীবন্ত ইতিহাস।
তবে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয়না।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



