ঈদ উপহার
ঈদ উপহার চেয়েছো তুমি এবং……
ছোট্ট ঐই চাওয়া? আমাদের যাপীত জীবনে
এটাই যে একেবারেই স্বাভাবিক।
সব সময় হয়তো পারিনা দিতে এটাইতো ঠিক!?
তুমিতো জানোই আমার ক্ষমতা অক্ষমতা এবং যাকিছু
বৈষয়িক এই টানাপোড়েন কখনো যে ছাড়েনা পিছু
একদিকে ঢাকতে গেলে, খাঁটো কাপড়ের মতো
ফাঁকা পড়ে থাকে আরেক দিক!
পিছুটানে পিছুটানে আগাতে পরিনা সামনে এবং চারদিকে শুধুই শুন্যতা
কোনো ঐশী বানী নেই পরিত্রানের, নেই কোনো স্বপ্নের পূর্ণতা।
তবুও-- আশা ভালোবাসার দোলাচলে
স্বপ্নের সুতোয় ভর করে করে
দিন যায়, মাস যায়, যায় যায় দিন; তোমার আমার যৌথযন্ত্রনায়।
আগামীর রথ আর পথ টেনে টেনে নিয়ে যাই
শুন্যতায় অপূর্ণতায়।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৭ বিকাল ৩:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




