হাত ধরা, ছায়ার সাথে ছায়া মিলিয়ে হাটা
ক্ষণিকের জন্য বিচ্ছেদ, মীমাংসায় কাছে আসা
কথায় কথায় কবিতা বুনা,
নিজেদের মতো আবৃতি করা
মনে পড়ে আমার !!
সৃতি ধরে রাখার জন্য সৃতি তৈরি করা
কিছু অঘটন, নীরবে তোমার যতন,
দ্বিপ্রহরের প্রখর গরম
নরম হাতে আঁচল দিয়ে মুখ মুছে,
নিয়মের দায়ে তোমার কাঁদে বরণ
হঠাৎ কর্তব্যের পরিবর্তন,
স্বীকার করে নিজেদের মতো নিজেদের প্রত্যাবর্তন
দুরতিক্রমণীয় একটা সময়
মনে পড়ে আমার !!
রাতের আঁধারে মিথ্যায় জমানো সত্য
দগ্ধ কিছু ক্ষণ, দুর্বোধ ভাষায় বুঝা খুঁজে
ঝিঁঝিঁ পোকার ডাকে কথার অন্য ছলে,
আবার ফেরা নিজেদের প্রণয়ের মেলায়
দুর্গম রাতে জীবনের স্বপ্নে হারিয়ে যাওয়া
বলে ফেলা;
কীসের এতো ভয় আমি আছি তো_____
মনে পড়ে আমার !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




