রয়েছি মোরা এক বৃত্তে সকল কর্ম কাজে
চিন্তা ধারার বিকাশ প্রকাশ সবই এর মাঝে
কেন্দ্রে রয়েছেন রবিবাবু আর বাকিরা পরিধি জুড়ে
সে পথ কোথায় যে পথে আমি যাব এর বাইরে
সবখানে দেখি তাদের ছায়া তাদের খবরদারি
বাংলা সাহিত্য সবটাই যেন তাদের জমিদারি
তাদের বৃত্তেই থাকতে হবে মহান যেন তারা
ভিন্ন কিছু লিখতে গেলেই পেছনে টানেন তারা
কখনো রবি, কখনো জসীম, কখনো নজরুল
ভিন্ন কিছু লিখতে গেলেই স্রোতের প্রতিকুল
ঘুরে ফিরে আসে সুনীল শক্তি কিংবা সমরেশ
কখনো মানিক, কখনো মিলন, হুমায়ূনের রেশ
এর বাইরে নেই আমাদের যাওয়ার কোন ঝোঁক
চিন্তা চেতনা এরই মাঝে যা হয় হবার হোক ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


