somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজের কিছু কথা

০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত বছরের কথা,আমি তখন দ্বাদশ শ্রেণীর এক ছাত্রকে বাসায় গিয়ে পড়াই।পরিবারটার সাথে আমি খুব মিশে যাই,পড়াশুনার বাইরেও অনেক সময় অনেক বিষয় নিয়ে কথাবার্তা হত।একদিন কিভাবে যেন মুক্তিযুদ্ধ প্রসঙ্গটা এসে পড়েছিল।তখন আমার ছাত্র আমাকে যা বলল তাঁর সারমর্ম হল,আমারা যদি পাকিস্তানের সাথেই থাকতাম তাহলে আমরা আরও ভাল থাকতাম এবং অনেক শক্তিশালী থাকতাম। এরপর আমি সময় পেলেই তাঁকে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং কেন তা হয়েছিল ও আমাদের উপর পাকিস্তানি হানাদারদের অত্যাচারের দিকগুলো তুলে ধরতাম।ব্যাপারটা আমার মানতে কষ্ট হচ্ছিল যে,স্বাধীনতার ৪০ অছর পরেও কিভাবে স্বাধীন দেশের আলো বাতাস মাটিতে বড় হওয়া একজন মানুষের মনে সেই স্বাধীনতা নিয়েই আক্ষেপ থাকতে পারে! এরপর সে একদিন বলল যে,স্যার আপনিতো তাহলে আওয়ামীলীগ সমর্থন করেন? আমি যখন তাঁকে জিজ্ঞেস করলাম কেন তাঁর এমন ধারনা হল তখন সে বলেছিল,আমি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলি তাই।ঐ ছেলেকে কি দোষ দিব?ওদের দোষ দিয়ে লাভ নেই, দোষ সেইসব পরিবারের যারা সন্তানদের পিছনে ইংলিশ মিডিয়ামের হাজার টাকার বই কিনে দিতে পারলেও একটা "একাত্তরের দিনগুলি" কিনে দিতে পারেনা,পারেনা সন্তানকে নিয়ে একটাদিন স্মৃতিসৌধ বা মুক্তিযুদ্ধ জাদুঘর ঘুরে আসতে।আমাদের অনেক মানুষেরই ধারনা, যে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে সে আওয়ামীলীগ অথচ মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে কোন দলের হওয়ার দরকার নেই, এদেশের নাগরিক হওয়াই যথেষ্ট।এখন মুক্তিযুদ্ধকে ঢাল হসেবে ব্যাবহার করে একদল মানুষ ফায়দা লুটছে আরেকদল মানুষ ফায়দা লুটছে ধর্মকে ব্যবহার করে।প্রকৃতঅর্থে এরা মুখোশধারি ধোঁকাবাজ। ক্যম্পাসে দেখি একটা দল "জয় বাংলা" স্লোগান দিয়ে চাঁদাবাজি করে কোপাকুপি করে আবার শহীদ মিনারে ফুলও দেয় !আরেকটা দল "নারায়ে তাকবির " বলে গাড়িতে আগুন দেয়। কি অদ্ভুতভাবে দলদুটি মানুষের আবেগ ,বিশ্বাস নিয়ে খেলা করছে!আমাদের স্কুল কলেজে ধর্ম নিয়ে খুব ভালকরে জ্ঞান দেয়া উচিৎ তাহলে যারা ধর্মের অপব্যাখ্যা করে নিজেদের ফায়দা হাসিল করছে তাঁরা খুব সহজেই আর কারও মাথা ওয়াশ করতে পারবেনা। একইভাবে যদি আমরা মুক্তিযুদ্ধের কথা ,ইতিহাস আমাদের নতুনদের কাছে তুলে ধরতে না পাড়ি তাহলে মুক্তিযুদ্ধ হয়ে পরবে শুধু বিশেষ দিনগুলিতে বন্দি।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×