somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদের খুশি সবার তরে

২৯ শে জুলাই, ২০১২ ভোর ৪:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্রন্দনরত বালকটির দিকে কেউ তাকাচ্ছেনা। যে যার মত চলে যাচ্ছে। ইত্যবসরে কোমল কন্ঠে এক মহানুভব বালকটিকে জি্জ্ঞস করলেন কাঁদছ কেন বাবা? কান্না জড়িত কন্ঠে বালকটি বলল-আজ ঈদের দিন। আমার মা নেই, বাবাও নেই, নতুন জামা-কাপড় কিছুই নেই। বালকটি দুঃখ বুঝতে পারলেন সেই মহানুভব। আদর করে মাথায় হাত বুলিয়ে বললেন, চল আমার সাথে। বাড়ীতে এনে বালকটিকে পরিস্কার পরিচ্ছন্ন করে নতুন জামা-কাপড় পরিধান করালেন। পরম ভালবাসা,মধুময় মমতা আর অকৃ্ত্রিক স্নেহাশীষে সকল বেদনা ভুলে ঈদের খুশিতে আপ্লুত হল বালকটির তনুমন।
উপরের কাহিনীটার কথা সকলের জানা। আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ (সঃ) এর মহানুভবতার বিরল দৃষ্টান্ত।

ঈদের নতুন পোষাক, প্রয়োজনীয় কেনা কাটা করার জন্য এ দোকান থেকে ও দোকান, এ মার্কেট থেকে ও মার্কেট,দেশী তৈরী থেকে বিদেশী ব্রান্ড আরো কত কি। এরপরও চাহিদা আর প্রয়োজন বাকি থাকে যেন আমাদের তালিকাভূক্ত আইটেম থেকে । অথচ আমরা একবারও চিন্তা করিনা আমাদের গরিব-দুঃখি আত্মীয় বা পরশির কথা অথবা যাদের দিনকাটে অর্ধাহারে অনাহারে আর জীর্ণ মলিন পোষাকে। ফুটপাত কিংবা প্লাটফর্মের স্যাতসেতে পরিবেশে। রোদে পোড়া আর বৃষ্টিতে ভেজা যাদের নিত্যকার সঙ্গী। এতীম অসহায় শিশুরা হাতে থালা নিয়ে বলে স্যার,ভাইয়া, আপুরা সাহায্য করুন। এ চিত্র নিত্যদিনের। যখন দামি দামি সামগ্রী, প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করি তখন বিবেক কি আমাদের একটুও নাড়া দেয়না?

সচ্চল,বিত্তবান লোকেরা যদি একটু মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করে, তাহলে ঈদের খুশি সকলে তরে বিলিয়ে দেয়া সম্বব। তাই নয় কি?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×