কেমন আছ দাদিমা? তুমি কি এখনো ফজরের নামাজের পর কুরআন তেলওয়াত করো? তুমি কি ঔষধ নিয়মিত খাও? তোমার প্রিয় সিমের ভর্তা আর ছোট মাছের ঝোল দিয়ে ভাত খাও? জানো দাদিমা তোমার নামাজের চকিটার পাশে আমি এখনো ঘুমাই, যেখানে আমি আগে ঘুমাতাম। আমি প্রতিদিন নামাজ পড়ি এক ওয়াক্ত নামাজ না পড়লে তুমি আমাকে বকুনি দিতে।
নিখাদ মমতা,পরম স্নেহাশীষ,গুরুজনের আদর্শিক শাসন,খেলার সাথী কিংবা গল্পের বন্ধু, পাঠের সহযোগী, শারিরিক মানসিক বিকাশের শিক্ষক অভিভাবক গুরুজন যাই বলি তুমি ছিলে আমার সবকিছু। তুমিতো রয়েছ আমার হৃদয় জুড়ে । তোমার আদর্শিক অনুকরণ প্রশংসিত। সকালে নামাজের পর সুমধুর কন্ঠে কুরআন তেলওয়াত যার সুমিষ্ট ধ্বনি আজও আমার কানে অনুরিত হয়।
তোমার নামাজের চকি, হাতের লাঠি, পানের বাটা তোমার ব্যবহৃত চশমা,ঔষধের কৌটা এখনো সযতনে রক্ষিত রয়েছে।
অল্প কয়েক দিনের অসুস্থতায় তুমি আমাদের ছেড়ে এভাবে চলে যাবে তা ভাবতে ভীষণ কষ্ট হয়। তুমি আমার হৃদয়ে অম্লান হয়ে ছিলে, আছ, আর থাকবে চিরদিন। তুমি ভাল থেকো মহান স্রষ্টার সমীপে বিগলিত নয়নে এ দু'আ করি সর্বক্ষণ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




