somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবাকে মনে পড়ে

০৮ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ বাবাকে খুব মনে পড়ছে। আমার বাবা ছিলেন একজন সৎ পুলিশ অফিসার। চাকুরি জীবনে বাবা সৎ থাকার কারণে উপরের মহল থেকে অনেক প্রশংসা পেয়েছেন। আমরা চার ভাই, আমার মা,দাদি এবং বাবা এ সাত নিয়ে আমাদের সংসার। উপার্জনের লোক ছিলেন বাবা একজনই। বাবার একজনের উপার্জন দিয়ে আমাদের চার ভাইয়ের লেখাপড়া, দাদির ঔষধ খরচ এবং সংসার চলত। বলতে গেলে অনেক কষ্ট করে সংসার চালাতে হয়েছে আমার মাকে। বাবা চাইলে একজন পুলিশ অফিসার হিসেবে অনেক বারতি উপার্জন করতে পারতেন। কিন্তু আমার বাবা বলতেন, কষ্ট করে টাকা উপার্জন করার মধ্যে যে তৃপ্তি অন্যকিছুতে তা হয় না। আজ অসৎ উপায়ে টাকা উপার্জন করে আমি যদি মারা যাই, তাহলে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? বাবার এ কাজের জন্য আমার মা গর্ববোধ করতেন এখনো করেন। ভাবতে ভালই লাগে এবং গর্ব বোধ করি এমন বাবার সন্তান হতে পেরে। কষ্ট হয় তখনি যখন মনে হয় বাবা আমাদের মাঝে নেই।
আমার বাবা ধুমপান করতেন। আমার মা বাবাকে ধুমপান ত্যাগ করার জন্য অনেক বার বলেছেন। কিন্তু আমার বাবা কারো কথা শুনেননি। একদিন বাবা হঠাৎ অসুস্থ্ হয়ে পড়লে আমরা বাবাকে নিয়ে হাসপাতালে যাই। ডাক্তার পরীক্ষা করে বললেন,ওনার হার্টে সমস্যা দেখা দিয়েছে ওনাকে ধুমপান ত্যাগ করতে হবে। তখন বাবা ধুমপান ছেড়ে দিবে বলে ডাক্তারের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ীতে চলে আসেন। এরপর বাবাকে আর কখনো ধুমপান করতে দেখিনি। এর ঠিক ছয়মাস পর বাবা আবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাই। তখন ডাক্তার পরীক্ষা করে বললেন ওনার হার্টে তিনটা ব্লগ ধরা পড়েছে এবং েপ্রসার লো হয়ে যাচ্ছে। আমরা ডাক্তারকে জিেজ্ঞস করলাম এখন উপায় কি? ডাক্তার বললেন, আল্লাহকে ডাকুন আমরা চেষ্টার ত্রুটি করতেছি না। আমরা সবাই হাসপাতালের বারান্দায় বসে আছি। জীবনের সাথে দীর্ঘ পাঁচঘন্টা যুদ্ধ করার পর বাবা দুনিয়ার মায়া ত্যাগকরে না ফেরার দেশে চলে গেলেন নিরবে। পরে ডাক্তারের কাছ থেকে জানতে পারলাম বাবার প্রেসার লো থেকে হাই করা সম্ভব হয়নি। যার কারণে ওনাকে বাঁচানো যায়নি। আরো জানতে পারলাম বাবা ধুমপান বন্ধ করেননি। আমাদের কারো সামনে ধুমপান না করলেও তিনি লুকিয়ে ধুমপান করতেন। যার কারণে বাবা অকালে মৃত্যুবরণ করলেন। মৃত্যুকালে বাবার বয়স হয়েছিল ৫০বছর। ধুমপানের জন্য আমরা আমাদের বাবাকে অকালে হারিয়েছি। তাই সবার কাছে অনুরোধ, ধুমপান থেকে এবং নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন যাতে অকালে এভাবে কাউকে চলে যেতে না হয়।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×