somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রিকশা উচ্ছেদ না করে রিকশার জন্য আলাদা লেন তৈরি করতে হবে।

০৬ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রিকশা আমাদের দেশের অতি প্রয়োজনীয় একটি পরিবহন। ঢাকা শহরের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, শপিং মল ইত্যাদি বেশিরভাগ ক্ষেত্রে স্বল্প দুরত্বের মধ্যে অবস্থিত। স্বল্প দুরত্বের স্থানগুলোতে রিকশার মাধ্যমে চলাচল করা সুবিধাজনক। কিন্তু এই সুবিধাজনক পরিবহনকে অনেক ক্ষেত্রে যানজটের জন্য দায়ী করা হয়। এর প্রেক্ষিতে ঢাকা শহরের অনেক রাস্তায় রিকশা চলাচল বন্ধ করে দেয়া হয়। কিন্তু এতে কি দেশবাসী যানজট থেকে মুক্ত হতে পেরেছে ? যানজট নিরসনের জন্য একে একে বিভিন্ন রাস্তা যেমন মিরপুর রোড, প্রেস ক্লাব থেকে ফার্মগেট ইত্যাদি বিভিন্ন রাস্তায় রিকশা উচ্ছেদ করা হয়। এতে দেশে যানজট কমেনি বরং দিন দিন যানজট বাড়ছে। তাই এক্ষেত্রে রিকশা উচ্ছেদ না করে যানজটের জন্য দায়ী কারণ চিহ্নিত করে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

এছাড়া রাস্তা থেকে রিকশা উচ্ছেদ না করে রিকশার জন্য আলাদা লেন তৈরি করতে হবে এবং যেসব রাস্তায় ইতিমধ্যে আলাদা লেন রয়েছে তা আরও প্রশস্ত করতে হবে। এতে যাতায়াতের ক্ষেত্রে জনগনের পাশাপাশি রিকশা চালকরাও উপকৃত হবে কেননা এই রিকশার উপর আমাদের দেশের অনেক পরিবার নির্ভরশীল। এছাড়া পড়াশুনার খরচ চালাতেও অনেক বেকার যুবক রিকশা চালায় । রাসত্দা থেকে রিকশা উচ্ছেদ করলে রিকশা চালকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হবে। তাছাড়া রিকশা জ্বালানীমুক্ত এবং পরিবেশ বান্ধব পরিবহন। অতএব এসব রিকশা চালক এবং জনগনের যাতায়াতের সুবিধার জন্য রিকশা উচ্ছেদ না করে রিকশার জন্য আলাদা লেন তৈরি করতে হবে।

বর্তমানে রিকশা দেশের গন্ডি পেরিয়ে বিদেশে পরিবহনের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। বর্তমানে তা স্বল্প আকারে হলেও ধীরে ধীরে তা বৃদ্ধি পাচ্ছে। তবে আমরা কেন এই পরিবেশ বান্ধব সুবিধজনক বাহনকে উচ্ছেদ করব? আশা করি রিকশার গুরুত্ব বিবেচনা করে, ঢাকার রাস্তা থেকে রিকশা উচ্ছেদ না করে রিকশার জন্য আলাদা লেন তৈরি করে জনগনের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে কতৃপক্ষ উদ্যোগী হবেন।
২৫টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×