somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোজাদার দের জন্য একটি অতি গুরুত্ব পূর্ণ পোস্ট

১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে এইবার আমার দেখামতে সবচেয়ে দীর্ঘ রোজা অনুষ্ঠিত হচ্ছে যার ব্যাপ্তি প্রায় ১৫ ঘন্টা। এত দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকার পর ইফতারে আমরা যদি একটু সতর্ক না হই তাহলে ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা এবং যেকোন রোজাদার হয়ে পড়তে পারেন অসুস্থ তাই আমরা সবাই যদি সেহেরী, ইফতার ও দিনের কাজকর্মের ক্ষেত্রে একটু সতর্ক হই এবং অতি সাধারণ কিছু নিয়ম মেনে চলি তাহলে আশা করি সবাই সুস্থ থাকতে পারব।

১. সেহেরির সময় প্রচুর পরিমানে পানি পান করুন, আপনি আগামী ১৫ঘন্টা কোন পানি পান করতে পারবেন না একথা মাথায় রেখে যত বেশী সম্ভব পানি পান করুন।
২. সেহেরিতে একটু ভারী খাবার খেতে চেস্টা করুন তবে অবশ্যই তেল বা চর্বি জাতীয় খাবার বর্জনের চেস্টা করবেন সম্ভব হলে না খাওয়াই ভালো কারন তেল বা চর্বি হজম হতে প্রচুর পানি প্রয়োজন হয় এক্ষেত্রে মাছ বা মুরগি সবচেয়ে ভাল বিকল্প হতে পারে।
২. সুতি ও হাল্কা রঙের কাপড় পরার চেস্টা করন শরীরকে যতটা সম্ভব কম উন্মুক্ত রাখার চেস্টা করুন কারন সূর্যের তাপ সুযোগ পেলেই আপনার শরীর থেকে পানিকে ঘামের আকারে বের করে নিবে!
৩. রোদ থেকে বাচার জন্য ছাতা ব্যাবহার করতে পারেন এবং সাথে থাকা বোতলের পানিতে রুমাল ভিজিয়ে কিছুক্ষন পর পর হাত, মুখ ও বিশেষ করে ঘাড় ও এর চারপাশ মুছে নিন এটি আপনাকে হিট স্ট্রোকের হাত থেকে রক্ষা করবে। যাদের কাছে রুমাল থাকবেনা তারা বার বার মুখে পানির ঝাপটা দিন ও ভেজা হাত দিয়ে ঘাড় ও এর চারপাশ মুছে নিন।
৪. দিনে মার্কেট ও এসি দুটো থেকেই দূরে থাকুন কারন মারকেটের গরম ও এসির ঠাণ্ডা দুটোই আপনার জন্য সমান ক্ষতিকর।
৫. ইফতারে অবশ্যই স্যালাইন রাখবেন নাহয় লেবুর শরবত দুটোই যদি থাকে সেটা আরো ভালো, এক্ষেত্রে ইসুবগুল আবার অনেকের টনসিল বা ঠান্ডার কারন হতে পারে, তবে অবশ্যই ফ্রিজের পানি পরিহার করবেন স্বাভাবিকের চেয়ে একটু ঠাণ্ডা হলে সমস্যা নেই তবে দীর্ঘ বিরতির পর বরফ শীতল পানি আপনার গলা এবং দাঁত দুটোকেই সমান ভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।
৬. কোল্ড ড্রিঙ্কস, জুস এগুলো কখনোই পানির বিকল্প না বরং এগুলো হজম হওয়ার সময় শরীর থেকে পানি শোষণ করে। দীর্ঘ বিরতির পর তাই প্রথমেই খালি পেটে এগুলো গ্রহন করলে বধজম, পেটফাঁপা এমনকি গেস্ট্রিকের সমস্যাও হতে পারে।
৭. ইফতারের সময় অবশ্যই একসাথে বড় চুমুক দিয়ে পানি পান করবেন না প্রথমে ছোট ছোট চুমুকে অল্প অল্প করে পান করুন তারপর ধীরে ধীরে স্বাভাবিক পরিমানে পানি পান করুন। এতে করে আপনি গ্যাস্ট্রিকের আক্রমন থেকে রক্ষা পাবেন।
৮. ইফতারে ভাজাপোড়া না খেয়ে প্রচুর পরিমানে মৌসুমি ফল খান, ফল আপনার সারাদিনের পানি ও খনিজ লবনের ঘাটতি পুরন করে আপনাকে করে তুলবে সজীব ও প্রাণবন্ত!
৯. যারা অসুস্থ আছেন বিশেষ করে ডায়বেটিসে আক্রান্ত ব্যাক্তিরা নিজ নিজ ডাক্তারের সাথে পরামর্শ করে ঔষধ গ্রহণের নতুন কোর্স নির্ধারণ করে নিবেন কারন বেশিরভাগ ঔষধের কার্যক্ষমতা ৬-৮ ঘন্টা।
১০. খালিপেটে ডাক্তারের পরামর্শ ব্যাতিত কোন ঔষধ খাবেন না, খাবার খাওয়ার কমপক্ষে ১৫-২০ মিনিট পর প্রচুর পানি সহকারে ঔষধ খাবেন। বিশেষ ভাবে খেয়াল রাখবেন যেসকল ঔষধের নামের শেষ অংশে অল বা ইন আছে( যেমন প্যারাসিটামল বা সিনামিন বা হিস্টাসিন) সেই সকল ঔষধ যাতে কেউ খালিপেটে না খায়।

সর্বোপরি নিজের এবং অন্যের সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করুন এবং একথা কখনোই ভুলে যাবেন না যে রোজার মাস সংযমের মাস, তাই সংযমী হোন এবং সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।
আল্লাহ হাফেজ :)
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×