পৃথিবীর মানুষ গুলো বরই আজব । এর মধ্যে বাঙালিরা মনেহয় একটু বেশি আজব । কেউ টাকার নেশা ডুবে থাকে কেউ মেয়ে নেশায় । এক এক জনে এক এক নেশায় থাকে এই নেশার মধ্যে থেকে ভুলেই যায় যে সে একজন মানুষ , এই নেশাগ্রস্থ লোক গুলো নিজের প্রয়োজনে যে কোন সময় পশুর থেকেও হিংস্র হয়ে যেতে পারে ।
একটা ছেলে এক্সিডেন্ট করে রাস্তায় পরে আছে সারা শরীর দিয়ে অনবরত রক্ত পরতেছে ছেলেটি বাচার জন্য সটফট করছে বা শেষ বারের মতো একটু পানি খাওয়ার জন্য পাশের লোকটির কাছে যন্ত্রনা কাতর ভাষা দিয়ে বলতেছে কিন্তু পাশের লোকটি যেন দেখেও না দেখার ভান করে দারিয়ে আছে । লোক জন ছুটে আসার আগে লোকটি রক্তাক্ত ছেলেটির পকেট থেকে মোবাইল টাকা পয়সা যা ছিল সব নিয়ে চলে যায় । এই জিনিসটা মনেহয় বাঙালি জাতি বলেই সম্ভব । আর কোন জাতি এতোটা নিচু মনের হয় বলে আমার জানা নেই ।।।।।
উপরের কথা গুলো বলার মূল কারন হলো ,সবাই যখন ১লা বৈশাখের আনন্দ উপভোগ করতে ব্যাস্ত ঠিক তখনই আমার খুব ভাল একটা বন্ধু রোড এক্সিডিন্টে মারা যায় । গত ১৪.০৪.২০১৪ তারিখে সকাল ১০ টায় মানিকগঞ্জ বসে রোড এক্সিডিন্টে করে । ওরা তিন জন ছিল মটারসাইকেলে দুই জন সাথে সাথে মারা যায় এবং একজন এখন সাভারে এনাম মেডিকেল কলেজে ভর্তি আছে ।
সব থেকে আজব ব্যাপার হলো ওরা এক্সিডেন্ট হওয়ার পরে ওদের পকেট থেকে মোবাইল গুলো কে যেন নিয়া গেছ । পরে অনেক বার কল দেওয়ার পরে একবার ফোনটা রিসিভ করে বলছে যে ফোনটা দিয়ে দেবে কিন্তু কতোক্ষন পরে ফোন দিয়ে বলে মোবাইল দেবে না এবং তার পর থেকে সিম অফ ।।
আচ্ছা একটা মানুষ এতোটা খারাপ কি করে হয় । চোখের সামনে এতো বড়ো দুর্ঘটনা ঘটলো মানুষ গুলো সটফট করে মারা যাচ্ছে একটু বাচার জন্য হয়তো হাত বারিয়ে দেছে ওই সময় এই সব ব্যাক্তিরা নিজের হাতটা বারিয়ে দেয় তাকে বাচানোর জন্য না ,,তার মোবাইল কিংবা টাকা পয়সা কি আছে এই সব নেওয়ার জন্য ।
কি হবে এই টাকা পয়সা দিয়ে । মানুষ সামনে বসে মৃত্যু যন্ত্রনায় চিল্লা পাল্লা করতেছে হয়তো একটু বাচার জন্য কতো আকুতি মিনতি করছে বা একটু শেষ বারের মতো পানি খাওয়ার জন্য রিকোয়েষ্ট করতেছে ওর যন্ত্রনা কাতর ভাষা দিয়ে । এই সব কিছু দেখেও তাকে না বাচিয়ে তার পকেটে কি আছে সেটা নেওয়ার জন্য ব্যাস্ত হয়ে যায় ।
আচ্ছা এই গুলা কি মানুষ নাকি মানুষের রূপে পশু । পশুরা হয়তো এর থেকে অনেক দয়া মায়া বান হয় ।
জানিনা এরা কোনদিন ভাল হবে কিনা । তবে আমি মন থেকে চাই এদের মৃত্যুটা যেন এই মৃত্যুর থেকেও অনেক ভয়ংকর হয় ।।।।
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



