বাংলানিউজ২৪ এর আজকের সংবাদ শিরোনাম ।।
• ১৫ মে ২০১৪ বৃহস্পতিবার
• রংপুরে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার
• ৬ ঘণ্টায়ও সন্ধান মেলেনি লঞ্চের
• অসুস্থ মাকে দেখে বাড়ি ফেরা হলোনা টুম্পার
• আসক পরিচালক নূর খানকে অপহরণের চেষ্টা
• মেঘনায় লঞ্চ ডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন
• বাড়ছে লাশ, বাড়ছে আহাজারি
• ‘ সাত খুনের পর ইসমাইলকে সরিয়ে ফেলা হয়েছে’
• হবিগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু
• সারেং ও কেরানীর অবহেলাতেই লঞ্চ ডুবি
• ফরিদপুরে অপহৃত কলেজছাত্রী মিষ্টিকে উদ্ধার দাবি
• গণজাগরণ মঞ্চকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান
• যশোরে আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী শুরু
• রামগঞ্জে বজ্রপাতে শিশুর মৃত্যু
• “দু’একজন খারাপ হলে পুরো পেশার সবাই কি খারাপ হয়ে যাবে?”
• জয়পুরহাটে বিবিএসের রিফ্রেসার্স প্রশিক্ষণ সমাপ্ত
• লাশ বাড়ছে মেঘনায়, উদ্ধার ১০
• ঝালকাঠিতে বজ্রাঘাতে ২ কৃষক নিহত
• রানীশংকৈলে অগ্নিকাণ্ডে ১৫টি ঘর পুড়ে ছাই
• দৌলতখানে বজ্রাঘাতে কৃষক নিহত
• টেকনাফে ১২শ ইয়াবাসহ যুবক আটক
• অস্ট্রেলিয়ায় আশ্রয়কেন্দ্রে ৯শ’ বাংলাদেশি
• নীলফামারীতে পুলিশ কনস্টেবলের স্ত্রীর রহস্যজনক মৃত্যু
• স্পিডব্রেকার নাই, তাই...
• রায়েরবাজারে প্রেম ঘটিত কারণে পঞ্চম শ্রেণী ছাত্রীর আত্মহত্যা
• আশুগঞ্জে পুকুরের ডুবে ২ শিশুর মৃত্যু
• হরিণের চামড়াও মিললো নূর হোসেনের বাড়িতে
• আড়াই বছরেও উদ্ধার হয়নি ভাঙ্গার অপহৃত পাঁচ যুবক
• ফেনীতে বজ্রপাতে দুইজনের মৃত্যু
• গোবিন্দগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১
• ইতিহাস বিকৃতি মামলার আংশিক চার্জ শুনানি
• কমলনগরে ঝড়ে মেঘনায় শতাধিক জেলে নৌকা ডুবি
• পবায় আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন
• কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হলে জিএসপি সুবিধা ফিরে পাবে
• ইসলামপুরে ৬ ডাকাত আটক
• সাদুল্যাপুরে দুইজনকে কুপিয়ে জখম, আটক ২
একটা নিউজ পেপারে যদি ৯০% খবর থাকে মূত্যুর তাও সব নিজ দেশের তাহলে সেই দেশটিকে দেশ না বলে লাশ রাখার ঘর বললে ভাল হয় ।
নারায়নগঞ্জের মূত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই ডুবে গেল এমভি মিরাজ-৪ । প্রয় ৩০০ যাত্রী ছিল লঞ্চে । এখান থেকে হয়তো অল্প কিছু লোক জীবিত ফিরে আসবে বাকি সবাই মূত্যুর যন্ত্রনা সহ্য করে চলে যাবে না ফেরার দেশে । কি দোষ ছিল এদের কেন এইভাবে মরতে হলো । কে দেবে এই প্রশ্নের উত্তর হয়তো একটা তদন্ত কমিটি গঠিত হবে দুই চার দিন নিউজ পেপারের হেড লাইনে থাকবে পরে সবাই ভুলে যাবে পুরানো দিনের মতো ।
যত সময় যাচ্ছে তত লাশ বারছে, বারছে স্বজনদের কান্না । কে নেবে এই লাশের বোঝা আর কতো মানুষ মারা গেলে সরকার একটু সচেতন হবে । দোষিরা স্বাস্তি পাবে ।
বাংলানিউজ২৪ থেকে কিছু ছবি সংগ্রহ করেছি সে গুলা দিচ্ছি
** অসুস্থ মাকে দেখে বাড়ি ফেরা হলোনা টুম্পার
** স্বজনদের জন্য অপেক্ষা করছে যদি বেচে ফিরে সেই আসায় ।।
** চির নিদ্রায় ঘুমিয়ে গিয়েছে চোখদ্বয়
** সে তো কারো মমতাময়ী মা অথবা বোন.... কিন্তু তারা কি এ বিদায় চেয়েছিলো?
আর কতো চোখের জল দেখতে হবে আর কতো লাশ পরলে এই দেশে শান্তি ফিরে আসবে । চাই শান্তিু চাই একটু নিরাপদে মরার অধিকার ।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৪ রাত ১০:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



