আধুনিক যুগ , সব কিছুই আস্তে আস্তে আধুনিক হচ্ছে । মাঝে মাঝে এমন আধুনিকতাও দেখা যায় যে বিবাহিত মহিলারাও নিজেকে আন মেরিট ভাবে ।
আচ্ছা এই আধুনিকতা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে সেটা কি আমরা বুঝতে পারি । একটা বাচ্চা জন্ম হবার পরে তার দেখাশুনা সব সময় মা,ই করে । যখন একটা বাচ্চা বেড়ে উঠার জন্য তার মাকে খুব প্রয়োজন তখন এই স্মাট মা বাবা গুলো তাদের বাচ্চাকে পাঠিয়ে দেয় বোডিং স্কুলে ।
পৃথিবীতে মায়ের ভালবাসার থেকে পবিত্র ভালবাসা আর কিছুতে নেই । এই মা যখন নিজের স্মাটনেসের কারনে তার বাচ্চাকে বোডিং স্কুলে রেখে আসে তখন কি সে এক বারও চিন্তা করে যে এই বাচ্চাটার কতো কষ্ট হবে ।
তারা কি একবার চিন্তা করে যে এই বাচ্চাটা সব সময় তার বাবা মাকে মিস করে , প্রতি মুহূর্ত তাদের কে কাছে চায় , তাদের সাথে একটু সময় কাটাতে চায় , তাদের সাথে একটু খেলা করতে চায় , একটু ঘুরতে যেতে চায় , সারাদিন মা বাবা বলে ডাকতে চায় ।হয়তো চিন্তা করে বা হয়তো নিজের স্মাটনেসের কারনে সেটাও ভুলে যায় ।
একটা বোডিং স্কুল , চার দেয়ালের মধ্যে সারাদিন আটকে থাকা , সব সময় অচেনা মানুষের মাঝে সময় কাটানো , একটা বাচ্চার যে সময়টা হাসিখুশি থাকার কথা সব সময় দৌরা দৌরি চিল্লা পাল্লা খেলাধুলা করার কথা ঠিক তখনি তার স্মাট বাবা মা তার সন্তানকে একটা অন্দকার জগতে পাঠিয়ে দেয় । তারা একবার চিন্তাও করেনা এই বাচ্চা গুলোর একা থাকতে কতোটা কষ্ট হয় ।
এই বাচ্চা গুলো তো ভালবাসা কি জিনিস সেটাই বুঝবে না তাহলে এরা কি করে অন্য একজনকে ভালবাসবে ।।
আধুনিকতা চাই কিন্তু কিন্তু এমন আধুনিকতা চাইনা যেখানে সন্তানরা তার মায়ের ভালবাসাটা পর্যন্ত পাবে না ।।
এই বাস্তব কথা গুলোকে আধুনিক মায়েরা মিথ্যা করে দিচ্ছে ।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৪ রাত ১০:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



