somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবশেষে অরিন্দম কহিলা বিষাদে

১৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




যেই বেডার নিজের কুনু চরিত্র নাই হেই বেডার চক্কে খালি চরিত্রহীন পড়ে।

আমাগো গেরামে এক বেডায় রাস্তা দিয়া যাইতে যতগুলান মাইয়া দেকত বেবাকতেরে কইত জমিলা। কইত জমিলাগো চরিত্র নাই। আসলে ঘটনা অন্য। এক জমিলায় সাহস কইরা ওই বেডার হগল বদমাইসি জাহির কইরা দিছিল। কইয়া দিছিল গেরামের মাইনসেরে গেরামের নামডাকি ডাক্তার বেডায় কিমুন ফন্দি কইরা মাইয়াগো ফুসলাইতো।

ঘটনা এক যুগ আগের
একদিন গেরামের বাজারে আইয়া বাজারভরা মাইনসের সামনে ডাক্তার বেডার হগল কতা কইয়া দেয়। ডাক্তার বেডা ত বেক্কল হইয়া গেছে। আরে এই মাইয়া কয় কি?
নিজের ইজ্জত মাডি হইয়া যায় দেইক্কা ডাক্তারে ফন্দি করে অহন খেপন লাগবো। না খেপলে পাবলিকে বুইজা ফালাইব। চট কইরা খেইপ্পা যাওন মানে ডাল মে কুচ কালা হ্যায় এইডা ডাক্তারের মাথার ভিতরে নাই। হে ভাবলো না খেপলে পাবলিকে কইব আমিই দোষী।

ডাক্তারে তার ডেরা থিকা হুংকার ছাইড়া বাইরায়-

হেই বেডি কাইলকার মাইয়া ! অহনও মুকে দুধের গন্ধ যায় নাই। কি কইতাছস আবুলতাবুল? আমারে কহন দেখলি ছমিরুনের বাড়িতে?

জমিলা শাড়ির আঁচল কোমরে গুইজা কয় বেশি চিল্লাইও না ডাক্তার! হেঁ চোরের মার বড় গলা! হেঁ কি মনে করছো? গেরামের হগলতানেরে ফাঁকি দিলেও জমিলার চক্কে ধুলা দিবার পারবানা। মনে আছে তুমি আমারেও ফুসলাইসিলা। আমি পাত্তা দেই নাই দেইক্কা তুমি সাধু সাইজা আমারে কইসিলা। নজিবর আর বাদলে আমার লগে কতা কইতে চাইলে না করণের লাইগা। কইসিলা গেরামের যেই পোলা কতা কইবার চাইব হেই পোলারে না করনের লিগা! ভুইলা গেছ?

আমি সতি মাইয়া নিজের ইজ্জত কেমনে রাহন লাগে হেইডা আমি বুজি। না আমি বরাবর কই। তুমি আমার কাছে সাধু সাজন লাগব না। তোমার ঘরে বউ থাকতে তুমি কেমনে অবলা ছমিরুনেরে পোয়াতি বানাইলা? কও কও দেহি মাইনসের সামনে কও।

ফরফর কতাগুলান কইয়া জমিলা ইট্টু থামে। বাজারে মাইনসে যাইয়া ডাক্তারেরে ঘেরাও করে। ডাক্তারের চক্কু আন্ধার হইয়া যায়। কি কইব না কইব খুইজা পায় না! পাবলিকের হাত থিকা বাঁচনের লিগা বুঁওওওওত কইরা একটা পাদ মাইরা কইল। আইচ্চা আমার বিচার করবা পরে হগলে আমারে ইট্টু পায়খানায় যাইতে দেও। আমার পেডে গন্ডগোল আইজ সকাল থিকা!!!!
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিদায়, বিদায় প্রিয় যুক্তিবাদী

লিখেছেন নতুন নকিব, ০৯ ই মার্চ, ২০২৬ সকাল ৯:০৩

বিদায়, বিদায় প্রিয় যুক্তিবাদী

পীরজাদা আলহাজ্ব মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদী। ছবি: সংগৃহীত

মানুষের জীবনে কিছু কণ্ঠ থাকে, যেগুলো শুধু শব্দ নয়; হৃদয়ের ভেতরে ঢুকে আলো জ্বালিয়ে দেয়। বাংলার... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব নারী দিবস- তাসনীম আফরোজ ইমি শ্রদ্ধা

লিখেছেন কলাবাগান১, ০৯ ই মার্চ, ২০২৬ সকাল ৯:৫১


আজ ছিল বিশ্ব নারী দিবস....পড়ছিলাম Chromosomal Determination of Sex.....খুবই ইন্টারএস্টিং বিষয় যেখানে বর্ণনা দেওয়া আছে কিভাবে সন্তান বাবা-মায়ের ডিএনএ ৫০%-৫০% পায়। কিন্তু এক জায়গায় বাবা কিছুই দিতে পারে না... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে

লিখেছেন অর্ক, ০৯ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৩



আমার একটি অভিজ্ঞতা বলছি। বেশ ক'বছর আগে ইরানি ফুটবল দল বাংলাদেশে টুর্নামেন্ট খেলতে এসেছিলো। খেলেছিলো বাংলাদেশের সাথেও। বঙ্গবন্ধু স্টেডিয়ামে হয়েছিলো খেলা। সরাসরি দেখেছিলাম। সে এক ভয়ানক অভিজ্ঞতা। ইরানের বেশিরভাগ... ...বাকিটুকু পড়ুন

নতুন সরকারের প্রতিশ্রুতির জোয়ার: টাকা আসবে কোথা থেকে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই মার্চ, ২০২৬ রাত ৯:০২


ক্ষমতায় বসার এক মাস পেরোতে না পেরোতেই নতুন সরকার একের পর এক ঘোষণা দিয়েই যাচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, ইমাম-মুয়াজ্জিন ভাতা, ২০ হাজার কিলোমিটার খাল... ...বাকিটুকু পড়ুন

ব্লগার কালপুরুষ আর আমাদের মাঝে নেই।

লিখেছেন শরৎ চৌধুরী, ০৯ ই মার্চ, ২০২৬ রাত ১০:০১

সেই ২০০৬ সাল থেকে বাংলা ব্লগের শুরুর সময়টা থেকে তিনি ছিলেন আমাদের আড্ডার প্রাণকেন্দ্র। প্রথম অফলাইন আড্ডাগুলি হত তারই সাথে। সময়ের চাপে আমাদের দেখা হত না হয়ত কিন্তু মনে মনে... ...বাকিটুকু পড়ুন

×