রোজ গার্ডেন- এটি ঢাকার সুত্রাপুরে অবস্থিত। খোলা থাকে প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
ওসমানী উদ্দ্যান- এটি গুলিস্থানে অবস্থিত। খোলা থাকে প্রতিদিন সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত।
বলদাহ গার্ডেন- এটি পুরাতন ঢাকায় অবস্থিত। খোলা থাকে প্রতিদিন সকাল ৮
থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত।
জাতীয় উদ্ভিদ উদ্যান (বোটানিক্যাল গার্ডেন) – এর অবস্থান মিরপুর। এটি প্রতিদিন সকাল ৯.০০ টা থেকে বিকেল ৫.০০ টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ মূল্য: ৫ টাকা, ছোটদের ২ টাকা। কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষ শিক্ষা সফরে আসা শিক্ষার্থীদের জন্য প্রবেশ মূল্য ৩ টাকা।
আহসান মঞ্জিল – এটি বুড়িগঙ্গার তীরে অবস্থিত। এর সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার। এছাড়াও অন্যান্য সরকারি ছুটির দিন বন্ধ থাকে। খোলা থাকে শুক্রবার বিকাল ৩.০০ টা থেকে সন্ধ্যা ৭.০০ টা পর্যন্ত, শনিবার – বুধবার সকাল ৯.০০ টা থেকে বিকেল ৪.৩০ টা পর্যন্ত। প্রবেশ মূল্য: প্রাপ্ত বয়স্ক বাংলাদেশী দর্শক = ৫ টাকা জনপ্রতি, অপ্রাপ্ত বয়স্ক বাংলাদেশী শিশু দর্শক (১২ বছরের নিচে) = ২ টাকা জনপ্রতি, সার্কভুক্ত দেশীয় দর্শক = ৫ টাকা জনপ্রতি, অন্যান্য বিদেশী দর্শক = ৭৫ টাকা জনপ্রতি, এছাড়া প্রতিবন্ধী দর্শকদের জন্য কোন টিকিটের প্রয়োজন হয় না ও পূর্ব থেকে আবেদনের ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে জাদুঘর দেখতে দেয়া হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর – এটির অবস্থান ধানমন্ডি ৩২। এর সাপ্তাহিক বন্ধ বুধবার। খোলা থাকে বৃহস্পতিবার – মঙ্গলবার
সকাল ১০.৩০ থেকে বিকাল ৫.৩০ টা পর্যন্ত। প্রবেশ মূল্য: জন প্রতি ৫ টাকা। (১২ বছরের উপরে) সরকারি ছুটির দিনও খোলা থাকে।
মুক্তিযুদ্ধ জাদুঘর - এটির অবস্থান সেগুনবাগিচা। এর সাপ্তাহিক বন্ধ রবিবার। এটি
অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসে সকাল ১০.০০ টা থেকে বিকাল ৫.০০ টা পর্যন্ত এবং মার্চ থেকে সেপ্টেম্বর সকাল ১০.০০ থেকে বিকাল ৬.০০ টা পর্যন্ত সোমবার – শনিবার খোলা থাকে প্রবেশ মূল্য: টিকেট মূল্য ৫ (পাঁচ) টাকা। তবে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুরা বিনামূল্যে জাদুঘরে প্রবেশ করতে পারবে।
শিশু একাডেমী জাদুঘর – এর সাপ্তাহিক বন্ধ শুক্রবার ও শনিবার। খোলা থাকে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯.০০ টা থেকে বিকেল ৫.০০ টা পর্যন্ত এছাড়াও এটি সরকারি ছুটির দিনগুলোতে বন্ধ থাকে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর – এটির অবস্থান আগারগাঁও। এর সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার ও শুক্রবার। খোলাথাকে শনিবার থেকে বুধবারসকাল ৯.০০ টা থেকে বিকেল ৫.০০ টা পর্যন্ত। প্রবেশ মূল্য জনপ্রতি ৫ টাকা। এছাড়া শনি ও রোববার সন্ধ্যা ৬.০০ টা থেকে ১০ টাকার টিকিটের বিনিময়ে টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণ করা যায়। এটি সরকারি ছুটির দিন বন্ধ থাকে।
লালবাগ কেল্লা – এটির অবস্থান লালবাগ। এর সাপ্তাহিক বন্ধ রোববার।
এটি অক্টোবর থেকে মার্চ মাস সোমবার দুপুর ১.৩০ টা থেকে বিকেল ৫.০০ টা পর্যন্ত এবং মঙ্গলবার – শনিবার সকাল ৯.০০ টা থেকে বিকেল ৫.০০ টা পর্যন্ত খোলা থাকে। এবং এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস সোমবার দুপুর ১.৩০ টা থেকে বিকেল ৫.০০ টা পর্যন্ত এবং মঙ্গলবার – শনিবার সকাল ১০.০০ থেকে বিকাল ৬.০০ টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ মূল্য: জনপ্রতি ১০ টাকা, বিদেশি পর্যটক প্রতি জন ১০০ টাকা।
সামরিক জাদুঘর – এর অবস্থান বিজয় সরণি। এর সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার ও শুক্রবার। খোলা থাকে শনিবার থেকে বুধবার সকাল ৯.০০ টা থেকে বিকেল ৪.৩০ টা পর্যন্ত।
শহীদ জিয়া শিশুপার্ক – এর অবস্থান শাহবাগ। এর সাপ্তাহিক বন্ধ রোববার। এটি খোলা থাকে সোমবার – শনিবার দুপুর ১.০০ টা থেকে সন্ধ্যা ৭.০০ টা পর্যন্ত। প্রবেশ মূল্য: জনপ্রতি ৮ টাকা, প্রতিটি রাইডে চড়ার জন্য মাথাপিছু ৬ টাকার টিকিট দরকার হয়।
ঢাকা চিড়িয়াখানা –এর অবস্থান মিরপুর ১ । এর সাপ্তাহিক বন্ধ রোববার । এটি খোলা থাকে সোমবার – শনিবার সকাল ৯.০০ টা থেকে সন্ধ্যা ৬.০০ টা পর্যন্ত প্রবেশ মূল্য: জনপ্রতি ১০ টাকা।
বঙ্গবন্ধু শেখ মুজিব নভোথিয়েটার – এর অবস্থান বিজয় সরণি । এর সাপ্তাহিক বন্ধ বুধবার । প্রদর্শনীর সময় (শনি – মঙ্গল ও বৃহস্পতিবার) সকাল ১১.০০ টা, দুপুর ১.০০ টা, বিকাল ৩.০০ টা, বিকেল ৫.০০ টা এবং সন্ধ্যা ৭.০০ টায়। প্রদর্শনীর সময় (শুক্রবার) সকাল ১১.৩০ টা, বিকাল ৩.০০ টা, বিকেল ৫.০০ টা, সন্ধ্যা ৭.০০ টায়। প্রবেশ মূল্য: ৫০ টাকা। সকালের প্রদর্শনীর এক ঘন্টা আগে এবং অন্যান্য প্রদর্শনীর দুই ঘন্টা আগে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যাবে। তবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা সফরের ক্ষেত্রে অগ্রিম টিকিট নেওয়ার সুযোগ আছে।
ঢাকা শহরের দর্শনীয় কিছু স্থান, তাদের অবস্থান এবং পরিদর্শনের সময়সূচী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।