somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে সচিবালয়ের ফাইল চালাচালির পুরনো রীতি

২০ শে জুন, ২০০৬ রাত ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেসামরিক প্রশাসনকে ই-গর্ভারনেন্সের আওতায় আনা এবং সরকারি প্রশাসনকে নতুন করে ঢেলে সাজানোর জন্য নতুন একটি প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সেক্রেটারিয়েট নেটওয়ার্কিং ব্যাকবোন অ্যান্ড হার্ডওয়ার্কিং (বিএসএনবিএইচ) নামে এই প্রকল্প বাস্তবায়নের জন্য প্রায় 45 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা গেছে। কম্পিউটার নেটওয়ার্কিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর অফিস (পিএমও) এবং পরিকল্পনা কমিশনের সঙ্গে বাংলাদেশের 45টি মন্ত্রণালয়ের যোগাযোগ স্থাপন করা হবে। প্রকল্পটি প্রধানমন্ত্রী কার্যালয়ের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির (এসআইসিটি) সাহায্যে সম্পন্ন হবে। প্রধান সেক্রেটারি ড. কামালউদ্দিন সিদ্দিকীর তদারকিতে এ প্রকল্পের কাজ চলছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এই নেটওয়ার্কের সাহায্যে টেবিলে বসেই মন্ত্রণালয়ের সরকারি কর্মকর্তারা পিএমও এবং পরিকল্পনা কমিশন পরস্পরের সঙ্গে অফিসিয়াল ডাটা এবং তথ্য আদান-প্রদান করতে পারবেন। এই নতুন সিস্টেম ফাইল চালাচালির পুরনো রীতিনীতি একেবারে পাল্টে দেবে। ফাইল আদান প্রদানের সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা, অফিসিয়াল কেরানি এবং এমএলএসএসদের অন্য গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা যাবে। অনলাইন নথিপত্র স্বাক্ষর করার জন্য প্রধানমন্ত্রী, মন্ত্রী, আমলা এবং অন্য সরকারি কর্মকর্তাদের ইলেকট্রনিক স্বাক্ষরের কথা ভাবা হচ্ছে। এজন্য একটি আলাদা আইন পাসের ভাবনাও চলছে প্রশাসনে। পুরো প্রকল্পটির কারিগরি দিকটি দেখছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ। তারা প্রকল্পটির পরিকল্পনা করার পাশাপাশি বাংলাদেশ সচিবালয়, পরিকল্পনা কমিশন এবং পিএম-এর অফিস এক বছর ধরে জরিপ করছে। এরই মধ্যে বুয়েট প্রজেক্ট বাস্তবায়নের পুরো পরিকল্পনা জাতীয় টাস্কফোর্সের কার্যকরী কমিটির চেয়ারম্যান ড. কামালউদ্দীন সিদ্দিকের কাছে পেশ করেছে।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০০৬ রাত ৮:২৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

নিজের দোষ দেখা যায় না, পরের দোষ গুনে সারা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই মে, ২০২৬ রাত ২:১০


ভারতের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিয়ে বাংলাদেশে যে পরিমাণ চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তা দেখে অবাক না হয়ে উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় অদ্ভুত সব তত্ত্ব। ফেইসবুক... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

×