somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

70 টি টিভি চ্যানেলের আবেদন অনুমোদনের অপেক্ষায় : চ্যানেল খোলার ইঁদুর দৌড়

২০ শে জুন, ২০০৬ রাত ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাট সরকারের পৌনে 5 বছরের শাসনামলে মন্ত্রী-এমপিদের কাছে সবচেয়ে প্রেস্টিজিয়াস ইসু্য হয়ে দাঁড়িয়েছে টিভি চ্যানেলের মালিক হওয়া। ইতিমধ্যেই মন্ত্রী ও এমপিরা প্রায় ডজনখানেক স্যাটেলাইট টিভি চ্যানেল চালুর চূড়ানত্দ অনুমোদন পেয়েছেন। এর মধ্যে এনটিভি, আরটিভি, বাংলাভিশন ও চ্যানেল ওয়ানের নিয়মিত সমপ্রচার চলছে। টেস্ট ট্রান্সমিশন শেষ করে শিগগিরই আনুষ্ঠানিক যাত্রা শুর" করতে যাচ্ছে বৈশাখী ও ফাল্গুন। টেস্ট ট্রান্সমিশন চালুর অপেক্ষায় আছে ইসলামী টিভি, এসএন টিভি, দেশ টিভি, দিগনত্দ, হরিজন্টাল ও কেটিভি। গত রোববার সংসদে তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম প্রশ্নোত্তর পর্বকালে জানিয়েছেন, 1998 সাল থেকে এ পর্যনত্দ বেসরকারি খাতে 10 টি স্যাটেলাইট টিভি চ্যানেল খোলার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া মন্ত্রণালয়ের বিবেচনাধীন রয়েছে আরো 70 টি আবেদন। ক্ষমতার অনত্দিম লগ্নে তাই আরো চ্যানেল চূড়ানত্দ অনুমোদন পেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সমপ্রচার শুর" করা এনটিভি ও আরটিভির প্রধান কর্ণধার মোসাদ্দেক আলী ফালু। এর মধ্যে এনটিভি বেশ জনপ্রিয়তা পেয়েছে। ফালুর তত্ত্বাবধানে একটি সম্পূর্ণ ক্রীড়া চ্যানেল চালুর প্রক্রিয়াও শুর" হয়েছে এমন আলোচনা চলছে সর্বত্র। চ্যানেল বাণিজ্যের এই দৌড়ে যারা নাম লিখিয়েছেন তাদের মধ্যে বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়া থেকে শুর" করে শনির আখড়ায় জনগণের রোষানলে পড়ে দৌড় খাওয়া এমপি সালাহউদ্দিন আহমেদও রয়েছেন। বার্ষিক মাত্র 200 কোটি টাকার বিজ্ঞাপনকে পুঁজি করে মিডিয়া মোঘল হওয়ার জন্য প্রচণ্ড ঝুঁকি নিয়েও চ্যানেলের গর্বিত মালিক হওয়ার তালিকায় আরো যারা নাম লিখিয়েছেন তাদের মধ্যে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাস, যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা, প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সালাহউদ্দিন কাদের চৌধুরী, প্রধানমন্ত্রীর অনুজ সাঈদ ইস্কান্দার এমপি, হাওয়া ভবন ঘনিষ্ঠ তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন, সাংসদ নাসিরউদ্দিন পিন্টু, জামাত নেতা কামার"জ্জামান অন্যতম। পর্যাপ্ত প্রশিক্ষিত জনবল ও যথাযথ প্রস'তি ছাড়াই এসব চ্যানেল তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার আগেই সমপ্রচার শুর" করবে বলে জানা গেছে।
এতোগুলো চ্যানেলের অনুমোদন প্রাপ্তির পেছনে সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনা ও দলীয় দৃষ্টিভঙ্গিই কাজ করছে এমনটাই মনে করেন মিডিয়া ব্যক্তিরা। কোনো ধরনের সুনির্দিষ্ট নীতিমালা বা যোগ্যতার পরিবর্তে রাজনৈতিক স্বার্থ হাসিলের হীন উদ্দেশ্যেই এসব চ্যানেল নির্বাচনের সময় জোট সরকারের মতাদর্শ প্রচারণা ও বিভ্রানত্দি সৃষ্টির অপপ্রয়াসে ব্যবহৃত হতে পারে এমন আশঙ্কাও করছেন অনেকে।
যাই হোক বছরে যে 200 কোটি টাকার বিজ্ঞাপন বাণিজ্য রয়েছে তার সিংহভাগই চলে যায় বিটিভির পকেটে। সীমিত এ বিজ্ঞাপন বাণিজ্যের কারণে বর্তমানে চালু থাকা চ্যানেলগুলোর অসত্দিত্ব নিয়ে টিকে থাকাই যেখানে দায় সেখানে একের পর এক চ্যানেল বাজারে আসার সিদ্ধানত্দ আত্মঘাতী ও হঠকারী। এসব চ্যানেলের জন্য যতো শিল্পী, কলা-কুশলী ও কারিগরি সুযোগ-সুবিধা প্রয়োজন তাও দেশে নেই। তাছাড়া সরকার পরিবর্তনের সঙ্গে সদ্য চালু হওয়া এসব চ্যানেলের ভাগ্য যে একুশে টিভির মতো হবে না তারও নিশ্চয়তা নেই। অবশ্যই চালু হওয়ার পর থেকে এসব চ্যানেলের মালিকানা দ্বন্দ্ব ছাড়াও প্রায় প্রতিটি বিভাগে যে অস্থিরতা, অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতা বিরাজ করছে তাতে অচিরেই দুএকটি চ্যানেল কর্তৃপক্ষের নিজ থেকেই সমপ্রচার বন্ধ করে দেওয়া অস্বাভাবিক হবে না।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

×