somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজ্ঞাপনের চাপ বাড়লে হয়তো পত্রিকাগুলো সাহিত্য চর্চা ছেড়ে দেবে

১০ ই জুলাই, ২০০৬ সন্ধ্যা ৬:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দৈনিক পত্রিকাগুলোতে প্রকাশিত সাহিত্যের মান খুব একটা ভালো নয়। আজ 11 জুলাই। বিশিষ্ট কবি ও সাংবাদিক আল মাহমুদের 71তম জন্মদিন উপলক্ষে এক বিশেষ সাক্ষাৎকারে দৈনিক পত্রিকাগুলোর সাহিত্য পাতা প্রসঙ্গে তিনি একথা বলেন।
কবি আল মাহমুদ আরো বলেন, আমাদের দৈনিক পত্রিকাগুলো যে সাহিত্য ছাপে তার মান খুব একটা ভালো নয়। এগুলো পড়ে সাহিত্য পাঠের পূর্ণাঙ্গ স্বাদ পাওয়া যায় না। তবে দৈনিক সমকাল 'কালের খেয়া' নামে যে সাহিত্য ম্যাগাজিন প্রকাশ করে, তাতে আমি কিছুটা হলেও সাহিত্যের আভাস পাই_ যদিও তা' পূর্ণাঙ্গ নয়। আমাদের দেশে হাতেগোনা দুয়েকটি সাহিত্য পত্রিকা রয়েছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এ কারণে দৈনিক পত্রিকাগুলো সাহিত্য পাতা বের করে। তাদের বিজ্ঞাপনের চাপ বাড়লে হয়তো পত্রিকাগুলো সাহিত্য চর্চা ছেড়ে দেবে। তরুণ প্রজন্ম সাহিত্য চর্চার সামান্য সুযোগটুকুও হারাবে। তাই সাহিত্য চচ্র্চার জন্য সাহিত্য পত্রিকার প্রয়োজন রয়েছে। তবে অনেক সময় অনেক পত্রিকা তরুণদের ভালো কবিতা ছাপে যা আমার কাছে ভালো লাগে।
দৈনিকগুলোতে সাহিত্য পাতার প্রয়োজনীয়তা প্রসঙ্গে জানান, আমাদের দেশে এ সাহিত্য পত্রিকা না থাকায় দৈনিক পত্রিকায় সাহিত্য চর্চা শুরু করেছে। তবে দৈনিক পত্রিকায় এর প্রয়োজন খুব একটা বেশি নয়। তবে প্রয়োজন সাহিত্য বিকাশে সাহিত্য পত্রিকা।
সংবাদপত্র মূলত সংবাদের জন্য পাঠ করা সাহিত্য এখানে উপেক্ষিতই বলা চলে। আমাদের দেশে সাহিত্যের ক্ষেত্রেও রাজনীতি জড়িয়ে পড়েছে। নিরপেক্ষভাবে সাহিত্য প্রকাশ করতে পারছে না পত্রিকাগুলো। তবে সাহিত্যকে যদি নিরপেক্ষভাবে প্রকাশ করা সম্ভব হয় তাহলে দেশের তরুণ প্রজন্মের সাহিত্যপিপাসুরা উপকৃত হবে বলে তিনি মনে করেন।
1936 সালের এ দিনে এক বর্ষাঘন রাতে ব্রাহ্মণবাড়ীয়া শহরের মৌড়াইলে জন্মগ্রহণ করেন আল মাহমুদ। শৈশব থেকেই কবিতা লেখা শুরু করলেও নবম শ্রেণীতে পড়া অবস্থাতেই ভাষা আন্দোলনের ওপর কবিতা লিখে তৎকালীন পুলিশের নজরদারিতে পড়ে ঘর ছাড়েন তিনি। এরপর থেকেই তিনি ঘরছাড়া। পথে পথে ঘুরে লিখেছেন কালজয়ী কবিতা। যুদ্ধ করেছেন দারিদ্র্য ও অশিক্ষার বিরুদ্ধে। প্রাতিষ্ঠানিক শিক্ষার সার্টিফিকেট না থাকলেও তিনি এখনো লিখে যাচ্ছেন সমাজের বিভিন্ন অসংগতি, মনের সকল আকুতি ও সাফল্য প্রকাশ পাচ্ছে কবিতার মাধ্যমে।
সৌজন্যে: আমাদের সময়
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"

একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!

রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×