somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংস্কার করতে 'বহু বছর লাগবে কেন!' প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীনের বিস্ময়

২৩ শে মার্চ, ২০০৭ বিকাল ৩:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাঈফ ইবনে রফিক: প্রয়োজনের চেয়ে একদিনও বেশি ক্ষমতায় থাকবে না তত্ত্বাবধায়ক সরকার। সাপ্তাহিক টাইম ম্যাগাজিনের চলতি সংখ্যায় দেয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ এ কথা জানিয়েছেন।
টাইম ম্যাগাজিনকে তিনি বলেন, 'নির্বাচন কবে হবে সে সিদ্ধানত্দ নেবে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলোর রেজিস্ট্রেশন, দলীয় গঠনতন্ত্র ও জনগণের কাছে দলগুলোর জবাবদিহিতা নিশ্চিত করাসহ রাজনৈতিক দল ব্যবস্থায় কিছু মৌলিক সংস্কার অপরিহার্য হয়ে উঠেছে।' খবর: ইউএনবি
ড. ফখরুদ্দীন আরো বলেন, 'বর্তমানে স্বচ্ছ ব্যালট বাক্স এবং ভোটার আইডি কার্ডের মতো টেকনিক্যাল ইসুগুলো নিয়ে ভাবছে নির্বাচন কমিশন। মোদ্দা কথা, এ সব সংস্কার করতে সময় লাগবে। স্বল্পতম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে আমরাও বদ্ধপরিকর। তবে গ্রহণযোগ্য একটি নির্বাচন করতে প্রয়োজনীয় সংস্কার অপরিহার্য, এ সংস্কারগুলো বাসত্দবায়ন করতে সময় নেবেই।' প্রধান উপদেষ্টা বলেন, প্রয়োজনের চেয়ে একদিনও বেশি ক্ষমতায় থাকার ইচ্ছা নেই তাদের।
এসব সংস্কারে বহু বছর পেরিয়ে যেতে পারে কি না-এ ধরনের এক প্রশ্নের জবাবে ড. ফখরুদ্দীন আহমদ বিস্মিত হয়ে বলেন, বহু বছর লাগবে কেন? টাইম ম্যাগাজিনকে তিনি আরো বলেন, শুধু পরবর্তী নির্বাচন নয়, এর পরের নির্বাচনগুলোও যাতে সুষ্ঠু হয়, এর জন্য কিছু নেতিবাচক পরিস্থিতি সমূলে উৎপাটন করতে হবে। বর্তমান সরকারকে অনেকে সামরিক বাহিনীর ছায়া অভু্যত্থান বলে মনে করেন- টাইম এমন মনত্দব্য করলে এর উত্তরে ফখরুদ্দীন বলেন, যারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানে না, তারা এ ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। যে পরিস্থিতিতে আমরা ক্ষমতায় এসেছি, তা পুরোপুরি সাংবিধানিক। সেনাবাহিনীও দেশের সংবিধান ও আইনের শাসনকে শ্রদ্ধা করে। এ প্রসঙ্গে ফখরুদ্দীন আরো জানিয়েছেন, অবশ্যই সেনাবাহিনী এ সরকারকে সাহায্য করছে। দেশের জরুরি অবস্থায় জনপ্রশাসনকে সহায়তা দেয়ার জন্য তাদেরকে ডাকা হয়েছে।
ফখরুদ্দীন তার নিজের ভূমিকা সম্পর্কে বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে দেশে একটি অবাধ ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হসত্দানত্দর করতেই তিনি কাজ করছেন। দেশে গণতান্ত্রিক ধারা আরো শক্তিশালী করাই তার লক্ষ্য বলে তিনি জানান।
সুশাসন ও গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে দেখা দেয়ায় বর্তমান সরকার দুর্নীতিবিরোধী অভিযানে নেমেছে বলে মনত্দব্য করেন প্রধান উপদেষ্টা। একটি যথার্থ গ্রহণযোগ্য, স্বচ্ছ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য দুর্নীতিমুক্ত পরিবেশ অপরিহার্য। রাঘববোয়ালদের গ্রেফতারের ব্যাপারে তিনি বলেন, জনগণের ধন্যবাদ পাওয়ার জন্য নয়, বরং ভবিষ্যতে কেউ যাতে দুর্নীতি করতে না পারে এ জন্য পরিচিত দুর্নীতিবাজদের আটক করা হয়েছে।
ড. মুহাম্মদ ইউনূসের রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে ফখরুদ্দীন বলেন, সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের সব পথ রুদ্ধ করা হয়েছিল এ দেশের রাজনীতিতে। তার মতো যতো বেশি লোক নির্বাচনে অংশ নেবে, দেশের গণতন্ত্র ততোই উন্নতি করবে।
সূত্র- আমাদের সময়
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০০৭ বিকাল ৩:৩৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×