somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবার পোস্টার বোমা!

০১ লা মে, ২০০৬ সকাল ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রেনেড, টাইম বা লেটার বোমার কথা আমরা অনেকেই শুনেছি। কিন' তাদের মধ্যে ঠিক কতোজন শুনেছেন পোস্টার বোমার কথা। অনেকেই হয়তো শোনেনি। টাইম বা লেটার বোমের মতোই জনমনে আতঙ্ক ছড়াতে এবার এসেছে পোস্টার বোমা। সম্প্রতি ভারতের ঝাড়খন্ড প্রদেশে দেখা দিয়েছে এ পোস্টার বোমার আতঙ্ক।
মাওবাদী অঞ্চল বলে পরিচিত এ এলাকাটিতে গত কিছুদিন ধরে দেখা দিয়েছে পোস্টার বোমার অপপ্রচার। প্রদেশটির অধিকাংশ জায়গাতেই সাটা হয়েছে এরকম পোস্টার। এতে লেখা রয়েছে 'কেউ পোস্টার ছিঁড়বেন না। এতে যুক্ত রয়েছে বোমা। ছিঁড়তে গেলেই মারা পড়তে পারেন আপনি।' ঠিক তাই। কারণ মাটির নীচে পুতে রাখা বোমা থেকে তারের সাহায্যে সংযোগ দেয়া হয়েছে পোস্টারের সঙ্গে। তারটির বের করে ফাঁপা বাঁশের মধ্যে দিয়ে পোস্টারের কাছে নেয়া হয়েছে। পোস্টার ছিঁড়তে গেলেই তারে টান পড়বে। আর তাতেই মাটির নীচে পুতে রাখা বোমা থেকে ডেটনেটর বের হয়ে আসবে। সেই সঙ্গে বোমাটি বিস্ফোরিত হবে।
এ নিয়ে আতঙ্কের মধ্যে আছে সেখানকার প্রশাসন ও সাধারণ জনগণ। তাদের আতঙ্ক আরো বেড়েছে যখন গামলা জেলায় এরকম একটি ঘটনা ঘটে। পুলিশ জানায়, গামলা জেলার কাছাকাছি একটি জংগলের কাছ দিয়ে যাওয়ার সময় স্থানীয় পুলিশের একটি দল এরকম একটি পোস্টার ছিঁড়তে গিয়ে বিস্ফোরণ ঘটিয়েছে। এতে অবশ্য কেউ হতাহত হয়নি।
তবে কারা এ ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে এরকম প্রশ্নের উত্তরে পুলিশ বলছে, মাওবাদীরাই এর জন্য দায়ী। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানায়, নিরাপত্তা বিঘি্নত করার জন্য এটি মাওবাদীদের নতুন একটি ফাঁদ।
পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, এ বিষয়টি পুলিশ প্রধানের কাছে জানানো হয়েছে। তিনি সকল পুলিশ কর্মকর্তা কেউ দূর থেকে রশি বা অন্য কিছুর মাধ্যমে বোমাগুলো নিষ্ক্রিয় করার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য মাওবাদী গেরিলারা ঝাড়খণ্ড প্রদেশের 22 জেলার প্রায় 16 জেলায় সক্রিয় রয়েছে। গত 5 বছরের তাদের হামলায় 550 জন সাধারণ নাগরিক ও 220 জন পুলিশ নিহত হয়েছে। টাইমস অফ ইন্ডিয়া
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘স্বর্ণামতি সেতু’ থেকে

লিখেছেন খায়রুল আহসান, ৩০ শে জুন, ২০২৬ রাত ১১:৫৯



আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। তার একটা আদুরে নাম আছে, ‘স্বর্ণামতি’। কে, কবে, কেন নদীটির এ নাম দিয়েছে, তা আমার অজানা। তবে নামটি আমার খুবই প্রিয়। এক... ...বাকিটুকু পড়ুন

ষড়যন্ত্রঋতু

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১২:২৯

বাংলাদেশের রাজনীতিতে সারাবছরই ঐক্যের ঋতু, এখানে রাজনীতিতে শত্রু না থাকলে মিত্র টেকে না। যতদিন হাসিনা ছিল, স্বাধীনতাবিরোধীরা ছিল একটি সুখী পরিবার। বাম জানত ডানকে ঘৃণা করতে হয়, কিন্তু আপাতত স্থগিত।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

×