somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফাজিলকে ডিগ্রি ও কামিলকে মাস্টার্সের সমমান দেয়া ছাত্রদলের আপত্তি নেই, ছাত্রলীগ বলছে আত্দঘাতী সিদ্ধান্ত

২০ শে মে, ২০০৬ বিকাল ৪:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফাজিলকে ডিগ্রি ও কামিলকে মাস্টার্সের সমমান দেয়া নিয়ে ছাত্র সংগঠনগুলো পরস্পরবিরোধী মন্তব্য করছে। ছাত্রদল বলছে, মানসম্পন্ন কারিকুলামের মাধ্যমে সমমান দেয়া হলে তাদের আপত্তি নেই। ছাত্রলীগ বলছে, সিলেবাস সময়োপযোগী না করে মান দেয়া হলে তা হবে আত্দঘাতী সিদ্ধান্ত। অপরদিকে শিবির এ সিদ্ধান্ত নেয়ায় সরকারকে অভিনন্দন জানিয়ে বলছে, এর মাধ্যমে শিক্ষার গুনগত মানে ইতিবাচক পরিবর্তন আসবে।
ছাত্রদলের সেক্রেটারি শফিউল বারি বাবু আমাদের সময়কে বলেন, মাদ্রাসা শিক্ষা পদ্ধতিকে উন্নত করে মানসম্মত পর্যায়ে নিয়ে গিয়ে ডিগ্রি-মাস্টার্সের সমমান দিলে ক্ষতির কিছু নেই। মাদ্রাসার শিক্ষা কারিকুলাম পরিবর্তন করে সঠিক মানদণ্ডে নিয়ে যেতে সমস্যা নেই। মাদ্রাসায় পড়ছে বলেই একটা ছেলে মাস্টার্সের মান পাবে না, তা ঠিক নয়। পাবলিক কমিশনের অধীনে বিসিএস একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। মাদ্রাসার ছাত্ররা এ মান উৎরাতে পারলে বিসিএস অফিসার হতে অসুবিধা নেই। আলীয়া মাদ্রাসায় শিবিরের আধিপত্যের প্রশ্নে তিনি বলেন, আলীয়া মাদ্রাসার সবাই শিবির করে তা সঠিক নয়। তাদের সংখ্যা বেশি হতে পারে, কিন' শিবিরের বাইরে অন্যান্য ছাত্র সংগঠনকেও তারা সমর্থন করে। শিবিরের কেউ মেধাবী হলে বিসিএস দিতে পারবে না, এমন কোনো কথা নেই।
ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন বলেন, মাদ্রাসার বর্তমান সিলেবাস আধুনিকায়ন, বিজ্ঞানসম্মত ও সময়োপযোগী না করে এখনই এ সিদ্ধান্ত হবে আত্দঘাতী। তিনি বলেন, আগে সিলেবাস-কারিকুলামের আধুনিকায়ন, তারপরই কেবল মান দেয়ার প্রশ্ন উঠতে পারে। আধুনিকায়ন না করেই মান দিয়ে দিলে তা হবে চারদলীয় জোট তথা জামায়াত-শিবিরের নিজেদের ইচ্ছার প্রতিফলন।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি সামসুল আলম সজ্জন বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে সমমান দিলে শিক্ষাব্যবস্থা হুমকির মুখে পড়বে এবং দেশকে সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দেয়া হবে।
শিবিরের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ বলেন, এটি একটি ভালো পদক্ষেপ। এজন্য সরকারকে অভিনন্দন জানাই। এর মাধ্যমে শিক্ষার গুণগত মানে ইতিবাচক পরিবর্তন আসবে। ইসলাম সব সময়ই আধুনিক। বর্তমান পরিস্থিতির সঙ্গে কারিকুলাম মিলিয়ে নিলে আর কোন সমস্যা থাকবে না।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×