1968 সালে নবম শ্রেণীতে পড়ার সময়েই ঠিক করেছিলাম বড় হয়ে হয় সশস্ত্র বাহিনীতে চাকরি করবো নয় সাংবাদিক হবো। '77 সালে বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াকালে একদিন জানতে পারি দৈনিক সংগ্রাম নামে নতুন একটি পত্রিকা বের হবে এবং বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ করা হবে। দুর্বলতার কারণে নিজ উদ্যোগে সংগ্রাম অফিসে যোগাযোগ করলাম। তখন এ পদের জন্য আরো অনেকে আবেদন করেছিল। কিন' পরীক্ষার পর সংগ্রামের তৎকালীন সম্পাদক অধ্যাপক আখতার ফারুক আমাকেই নিয়োগ দেন। নিজের সাংবাদিকতায় আসার সূচনার কথা এভাবেই তুলে ধরলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চিফ রিপোর্টার আনোয়ার হোসেন মঞ্জু। তিনি বলেন, তখন পারিশ্রমিক পেতাম মাত্র 2শ টাকা। যথারীতি তখন শুধু বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সংবাদ সংগ্রহ ও পারদর্শিতার কারণে '78 সালে সংগ্রামের স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পাই। তখন ওয়েজবোর্ডের রোয়েদাদ অনুযায়ী বেতন হলো 710 টাকা। মূলত ওই সময় থেকেই বহুমাত্রিক সাংবাদিকতার সঙ্গে যুক্ত হয়ে পড়ি। সশস্ত্র বাহিনীতে চাকরি না পেয়ে সাংবাদিক হলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস)-এর চিফ রিপোর্টার আনোয়ার হোসেন মঞ্জু। সম্প্রতি আমাদের সময়ের সঙ্গে এক আলাপচারিতায় সাংবাদিকতা অঙ্গনে প্রবেশ সম্পর্কে তিনি এ কথা বলেন। জনাব মঞ্জু জানান, সংগ্রামে সাংবাদিকতার পাশাপাশি বিমান ও সেনাবাহিনীতে দুবার পরীক্ষা দিয়েছিলাম। কিন' দুর্ভাগ্যক্রমে চাকরিতে যোগ দিতে পারিনি। তবে সাংবাদিকতাও ছাড়িনি। সশস্ত্র বাহিনীতে যোগ দিতে না পেরে অবশেষে আরো জোরালোভাবে অাঁকড়ে ধরি সাংবাদিকতাকে। পেশাগত জীবনে সাফল্যের কারণ প্রসঙ্গে তিনি বলেন, সংগ্রামের সম্পাদকসহ অন্য সিনিয়র সাংবাদিকরা আমাকে প্রতিনিয়ত সহযোগিতা করতেন। তারা আমাকে সহজ কাজগুলো করতে দিতেন, যাতে পড়াশুনায় কোনো সমস্যা না হয়। তাদের মধ্যে সম্পাদক আখতার ফারুক, হাসানুল করিম, মোহাম্মদ হোসেন উল্লেখযোগ্য। তিনি বলেন, সে সময়ে সিনিয়ররা চাইতেন নতুন সাংবাদিক সৃষ্টি হোক এবং নতুন প্রজন্ম এ পেশাকে অাঁকড়ে ধরুক। এ জন্য তারা নতুনদের নানাভাবে উৎসাহ ও দিকনির্দেশনা দিতেন। আনোয়ার হোসেন মঞ্জু 1954 সালে শেরপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি '88 সালে রয়টার্সের প্রথম ফেলোশিপ, '92 সালে পার্লামেন্টারি ফেলোশিপ অর্জন করেন। তার 30টিরও বেশি অনুবাদ সাহিত্য রয়েছে। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার ওপর কয়েক মাস প্রশিক্ষণ নিয়েছেন। সৌজন্যে ঃ আমাদের সময়।
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০০৬ বিকাল ৪:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




