somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কৃত্রিম বৃষ্টিপাতের যতো কথা

২০ শে মে, ২০০৬ বিকাল ৪:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেঘের পরে মেঘ জমলেই বৃষ্টি নামে না। কি বিশ্বাস হচ্ছে না। এই মস্কোর রেড স্কয়ারের কথাই ধরুন না। সেখানে কখনো বৃষ্টি নামে না। স্বনিয়ন্ত্রিত আবহাওয়া! হ্যাঁ এমন দৃঢ়তা নিয়েই বিবিসিকে বলেন মস্কোর মেয়র। শুধু মস্কোই নয়, একই অবস্থা মার্কিন মুল্লুক থেকে চীন পর্যন্ত। পরিবেশের ওপর এমন নিয়ন্ত্রণ বৈজ্ঞানিকভাবেই সম্ভব। কৃত্রিম বৃষ্টিপাতের সাত সতেরো নিয়ে বিবিসিতে প্রকাশিত প্রতিবেদনের অনুলিখন তুলে ধরা হলো। কলারাডোর বিস্তৃতি স্কি জোন, ক্যালিফোর্নিয়ার জলবিদু্যৎ কেন্দ্রের পাশর্্ববর্তী অঞ্চলে বরফ জমিয়ে হরহামেশাই কৃত্রিম তুষারপাত ঘটানো হয়। তাছাড়া চীনের মরুময় অঞ্চলে বৃষ্টিপাতের মাধ্যেমে শস্য উৎপাদনের ঘটনাও অন্তত বিশ বছরের পুরনো। বেশ কয়েকভাবে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো সম্ভব। এর মধ্যে অন্যতম হলো মেঘের কণাতে সিলভার আয়োডাইড স্প্রে করা। এ স্প্রের কারণে পানির কণাগুলো আয়তনে বড় হয় এবং অল্প সময়ের মধ্যেই ভারী হয়ে পৃথিবীর টানে নিচে নামে। তবে এর আরো বেশকিছু উপায় আছে। যেমন মেঘের স্তরের অনেক উপরে বিমান থেকে পানি স্প্রে করা। এ স্প্রের সঙ্গে দ্রবণীয় মাত্রায় আয়োডাইড মেশালে সেটা বাতাসের আদর্্রতা শুষে নিয়ে তুষার পাত ঘটাতে সাহায্য করে। এ পদ্ধতিতে ক্যালিফোর্নিয়ায় তুষারপাত ঘটানো হয়। তুষারপাত বন্ধ করারও রয়েছে বেশ কিছু অত্যাধুনিক পদ্ধতি। শীত প্রধান দেশের বিমানবন্দর, নৌবন্দরকে অত্যাধিক তুষারপাতের হাত থেকে বাঁচাতে এই উদ্যোগ নেয়া হয়। নর্থ আমেরিকা ওয়েদার সেন্টারের প্রধান ডন গ্রিফিত বলেন, বৃষ্টিপাতের পূর্বশর্ত হিসেবে মেঘের নিচের স্তরের ড্রাই আইস, লবণ কিংবা আয়োডাইড স্প্রে করা হয়। এছাড় অনেক ক্ষেত্রে মেঘের উপর থেকে বিমানযোগে রাসায়নিক পদাথ ছড়িয়ে দেয়া হয়। তিনি আরো বলেন, এ জন্য সঠিক সময়ের অপেক্ষা করাটা খুবই গুরুত্বপূর্ণ। মেঘ না থাকলে এভাবে বৃষ্টিপাত ঘটানো সম্ভব নয়। এছাড়া কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো নিয়ে গবেষকদের মধ্যে দ্বন্দ্বও রয়েছে। অনেকেই বলেন, বিষয়টি পরিবেশের ভারসাম্য নষ্ট করে। যুক্তরাষ্ট্রে কৃত্রিম বৃষ্টিপাতের কারণে পরিবেশের পরিবর্তন সম্পর্কিত একটি গবেষণার কাজও চলছে। কৃত্রিম বৃষ্টিপাতের আরেকটি অশোভন দিক হচ্ছে এটি মেঘের স্বাভাবিক গতিপথ বিঘি্নত করে, যা পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব রাখতে পারে বলে গবেষকরা আশঙ্কা করছেন। সূত্র: বিবিসি
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০০৬ বিকাল ৪:৫৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ ও প্রেমের দিন

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৪১




অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।

তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×