somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ম ও রাজনীতি: ব্লগ লেখার দুই টাকার পেঁয়াজ

২১ শে এপ্রিল, ২০২৫ সকাল ৮:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লেখক হতে চান? ভাবছেন একটা মৌলিক, সাহিত্যসমৃদ্ধ, গবেষণাভিত্তিক লেখা দিয়ে পাঠকের হৃদয় জয় করবেন? আহা! এত কষ্ট কেন করেন ভাই?
ধর্ম আর রাজনীতি নিয়ে দু'লাইন লিখুন, ঘুম থেকে উঠে দেখবেন ইনবক্সে বকাঝকা আর কমেন্টে ধন্যি ধন্যি।

ব্লগ জগতে এখন এটাই fastest moving consumer goods। আজকের পাঠক খুব ব্যস্ত। তার হাতে সময় নেই। কিন্তু যদি আপনি বলেন— “অমুক ধর্মের লোকেরা আসলে আমাদের জাতীয় বিপদ”বা “ওই দলের লোকেরা জন্মগতভাবে দুর্নীতিপরায়ণ”
তাহলেই ফেসবুকে ৮৭৬ শেয়ার, ইনস্টায় ১৯টা স্টোরি, আর ইনবক্সে কেউ একজন বলবেই—“ভাই, আপনি জাতির বিবেক”।

বুঝতেই পারছেন, ঘৃণা এখনকার সবচেয়ে নির্ভরযোগ্য লগ্নি। প্রেমে মানুষ চিন্তা করে, ঘৃণায় মানুষ শেয়ার করে।

ধর্ম নিয়ে লিখলে পাবেন উৎসাহী অনুগামী আর বিক্ষুব্ধ ভিন্নমতালু। রাজনীতি নিয়ে লিখলে পাবেন অন্ধ সমর্থক ও ‘অবৈধ চক্রান্তকারীদের’ চিহ্নিতকরণ সুবিধা। আর আপনি পাবেন কিছু follow request, কিছু unfriend, এবং এক রাশ আনন্দ—যেহেতু আপনি এখন “একটি পক্ষ” হয়ে উঠেছেন।

ধর্ম + রাজনীতি = গ্যারান্টিড হিট
আর যদি একটু ঘৃণা মিশিয়ে দেন, সেটা হয় turbocharged।

তবে সতর্ক থাকুন—যদি লেখাটা একটু শান্তিপূর্ণ হয়, মানবতা নিয়ে কথা বলেন, তাহলে পাঠক বলবে—“ভাই, এটা তো একেবারে boring।”




সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০২৫ সকাল ৮:০১
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কল্প-গল্প : প্রমিথিউসের শেষ রাত

লিখেছেন কাছের-মানুষ, ৩১ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১১



“স্যার, কিছু কয়েন দেন!” মোলায়েম স্বরে বলেই হাত কচলায়।

কয়েনটি যিনি চাইলেন, তিনি একজন ভিক্ষুক। ব্যস্ত শহরের এই চৌরাস্তায় বসে নিয়মিত কয়েন আবদার করাই তার একমাত্র কাজ। মালদার পার্টি... ...বাকিটুকু পড়ুন

একালের আওয়ামী লীগের সাথে সে কালের বিএনপির পার্থক্য কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



সে কালের বিএনপি বিভিন্ন সময় আন্দোলনের গল্প শুনাতো। একালের আওয়ামী লীগ বিভিন্ন সময় আপা আসার গল্প শুনায়। এর মধ্যে দু’বছর পার হয়েছে আপা আসেননি। সামনে ডিসেম্বরের মহাক্ষণে আপা... ...বাকিটুকু পড়ুন

শামারুহ মির্জারাও সত্য মেনে নেয় যখন/ যদিও এর কোনো প্রয়োজনিয়তা আমাদের নেই॥

লিখেছেন ক্লোন রাফা, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৮


বিএনপি ঘরানার মুখ থেকেও যখন সত্য বেরিয়ে আসে, তখন তা ইতিহাস হয়ে থাকে!

বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শামারুহ মির্জার একটি সত্য স্বীকারোক্তি......
“বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ছাড়া... ...বাকিটুকু পড়ুন

মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা আগস্ট, ২০২৬ সকাল ১০:২৮

মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....

বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে চিন্তা করা প্রয়োজন। আমাদের রেমিট্যান্স অর্থনীতির একটি বড় ভিত্তি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো।... ...বাকিটুকু পড়ুন

কান্নার প্রতিধ্বনি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৬


এই গল্পটি একটি ফিকশন ক্রাইম স্টোরী, বাস্তবের একটি ঘটনার ছায়াবলম্বনে লেখা হয়েছে।

১০ মে, ২০১৮। টেকনাফ।

কাউন্সিলর শামসুল আলমের (৪৮) দোতলা বাড়িটি আজ বেশ আলো ঝলমলে।

বসার ঘরে ছোট মেয়ে সুমাইয়া (১২) গণিতের... ...বাকিটুকু পড়ুন

×