somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জ্ঞান িপপাসু মুনতািসর
“বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেঁচোনা”

‌‍উচ্চ শিক্ষার আঙ্গিনা এবং দেশের প্রতি দায়বদ্বতা

২৭ শে জুন, ২০১৪ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা যারা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ তথা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা রাষ্ট্রের বিপুল সুযোগ-সুবিধা ভোগ করার পাশাপাশি ¯^ল্প খরচে উচ্চ শিক্ষায় দিক্ষীত হয়ে নিজেদের ক্যারিয়ার এবং জীবনের বাকী অধ্যায়কে করে তুলছি সুষমামন্ডিত-পুষ্পশোভিত, কিন্তু আমরা কখনো ভাবি না যে-আমাদের মেধার প্রতি রাষ্ট্রের ও জাতির কিছু চাওয়া আছে, আছে কিছু জাতীয় প্রত্যাশা।আমরা রাষ্ট্রের সুযোগ-সুবিধা ভোগ করে নিজেদের মেধা শুধু নিজেদের কল্যানে ব্যায় করবো এটা মোটেও কাম্য নয়, বরং আমাদের মেধা দেশ ও জাতির কল্যানে ব্যবহৃত হবে এটাই জাতির চাওয়া।

বিশ্ববিদ্যালয়ে আসলাম দেখলাম, শুনলাম, আনন্দ করলাম, স্ফূর্তি করলাম, গৎবাধাঁ কিছু পড়া পড়লাম তারপর একটা ডিগ্রী নিয়ে একটা সুন্দর ক্যারিয়ার নিয়ে অবশিষ্ট জীবনটা পার করে দিলাম, দেশ-জাতিকে কিছুই দিলাম না এর কোন মানে হয় না।
একটা ব্যাপার আমাদের খুব ভালো করে বুঝে নেওয়া দরকার যে, তথ্য সমৃদ্ব হওয়া, ডিগ্রী নেওয়া, ভালো সার্টিফিকেট অর্জন করা আর জ্ঞানী হওয়া এক কথা নয়। শিক্ষা জীবনের চূড়ান্ত উদ্দেশ্য ও লক্ষ্য নয়, বরং লক্ষ্যে উপনীত হওয়ার মাধ্যম মাত্র। যার সামনে কোন আদর্শ নাই, মানবতার কল্যানের কোন লক্ষ্য নাই, দেশ-জাতিকে কিছু দেওয়ার প্রেরনা নাই, তার যত ডিগ্রীই থাকুক, যত সার্টিফিকেটই থাকুক, তার শিক্ষা এবং জীবন দুটোই ব্যর্থ।

আমাদের শিক্ষা লাভের উদ্দেশ্য নিছক ডিগ্রী অর্জেনে সীমাবদ্ব না থেকে আরো বৃহৎ ও মহৎ হতে হবে, জ্ঞান অর্জনের পাশাপাশি আমাদের লক্ষ্য থাকতে হবে দেশ ও জাতির উন্নয়ন, সমৃদ্বি ও প্রগতির প্রচেষ্টা।আমরা আমাদের শিক্ষাজীবনকে নিছক পড়াশোনার গন্ডিতে আটকে না রেখে, দেশপ্রেমে ও মানবতার সেবায় ব্রত হয়ে বৃহৎ গন্ডিতে নিজেদের ছড়িয়ে দিবো।

বলা হয়ে থাকে যে, শিক্ষাই জাতির মেরুদন্ড। কিন্তু শিক্ষা তো একটা বস্তু নয় যে এটা দিয়ে জাতির মেরুদন্ডকে সর্বদা সোজা, শক্ত এবং মজবুত রাখা হবে। এই শিক্ষাটা হচ্ছি আমি, আপনি, আমরা-যারা শিক্ষা লাভের প্রয়াস্ ীআমি-আপনি যদি জাতির মেরুদন্ড রূপে না দাঁড়াতে না পারি, দেশ গঠনে অংশ না নেই, দেশের-জাতির কল্যানে ব্রতি না হই তবে কি লাভ এই শিক্ষায়, জাতি আমাদের এতো সুযোগ দিয়ে কি পেলো??

জাতির বিবেক তৈরীর কারখানা হলো বিশ্ববিদ্যালয়গুলো,আার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলো জাতির বিবেক।বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে তাই চর্চা হওয়ার কথা জ্ঞানের, দেশপ্রেমের, মানবতার আর নৈতিকতার। এখানে তৈরী হওয়ার কথা দক্ষ, দেশপ্রেমিক, আাদর্শবান সু-নাগরিক্। এখানে থাকার কথা শান্তি, সম্প্রীতি, সৌহার্দের। অথচ আমরা আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে দেখতে পাচ্ছি ডাকাত-সন্ত্রাসের গ্রামরূপে, সেখানে দানবেরা মানুষের সবকিছু লুন্ঠন করে াার খুন করে অট্টহাসিতে ফেটে পড়ে, বোনদের ইজ্জত লুন্ঠন করে ধর্ষনের সেঞ্চুরি পালন করে, শিক্ষদের বেধড়ক মারধর করতেও তাদের লজ্জা হয় না।বাইরের অঙ্গনে সন্ত্রাসের বিস্তার ঘটিয়ে গোটা জাতির জীবন তারাই অতিষ্ট করে তোলে। আর প্রাশাসনিক বা রাজনৈতিক ক্ষমতা হাতে পেলে গডফাদারের ভ’মিকা পালন করে, অথবা জাতির সম্পদ লুন্ঠন করে দেশকে তলাবিহীন ঝুড়ি বা দুর্নীতিতে সারা দুনিয়ার চ্যাম্পিয়ন বানায় ।

জাতির বিবেক যারা তাদের যখন এরুপ দুর্দশা, এরুপ অধঃপতন তখন কী করে এ জাতি মাথা উঁচু করে দাঁড়াবে, কী করে এ জাতি অর্জন করবে সমৃদ্বি?? আমরাই যদি না গঁড়ি সুস্থ, সুন্দর সভ্যতা, সংস্কৃতি তবে এ জাতি একদিন বিশ্বের বুকে একটা ব্যাধি রুপে চিহ্নিত হবে। দেশ-জাতির জন্য এ ছাত্র সমাজ যদি কিছু না দিতে পারে তবে এ ছাত্র সমাজের বিদ্যা অর্জন বৃথা।
আপনি যত বিদ্যাই অর্জন করুন না কেন, যদি দেশের প্রতি জাতির প্রতি আপনার দায়বদ্বতার অনুভূতি না থাকে, দেশের জন্য জাতির জন্য নিবেদিত না হউন, তবে ধীক্কার-ঘৃণা আপনার জন্য।

অনেক সময় গড়িঁয়েছে, দুঃখজনক অভিজ্ঞতা এ জাতির দীর্ঘ দিনের। জীবন নদীতে প্রচন্ড ঝড় উঠলে নদীর বিশাল ঢেউয়ের কারনে তলদেশর ময়লা-পঁচা-দুর্গন্ধময় ময়লাগুলো ভেসে উঠার পরও যদি আমরা টের না পাই যে কি পরিমান নোংরা াাবর্জনা নিয়ে নদীটি প্রবাহিত হচ্ছিল, আর আমরা সেই পানি ব্যবহার করে বারবার অসুস্থ হওয়ার পরও সুস্থ হওয়ার আশায় সরল বিশ্বাসে আবারো সেই পানি নিঃসন্দেহে পান করে চলছ্ িএভাবে আর চলতে পারে না। জাতির এই দুর্দিনে জাতির বিবেক ছাত্র-সমাজকে জেগে উঠতে হবে দেশপ্রেমের উদ্দীপনা সহকারে। নিবেদিত হতে হবে প্রতিটি ছাত্র্র-ছাত্রীকে দেশ-জাতি ও মানবতার কল্যানে।জাতির পুনর্গঠন,সমৃদ্বি,উন্নয়ন ও সুস্থ-সুন্দর দেশ গঠনের কাজে আমাদেরকে এখনি অগ্রনী ভূমিকা নিতে হবে।শুধু বিদ্যা লাভ আর ক্যাম্পাস জীবন উপভোগের গন্ডিতে নিজেদের আটকে রাখলে হবে না, নিজেদেরকে ছড়িতে দিতে হবে দেশ-জাতির কল্যানে বৃহত্তর গন্ডিতে।এ ব্যাপারে অবহেলা করলে একদিন এ জাতি নিজের অজান্তেই আত্মহত্যা করতে বাধ্য হবে।

এতক্ষন যে বিষয়ে লিখলাম , কাজটি নিঃসন্দেহে কঠিন, কিন্তু অসম্ভব নয়। প্রয়োজনে এক্ষেত্রে আমাদের সবাইকে একটি বিপ্লবী সিদ্বান্ত নিতে হবে।আমরা ছাত্রসমাজ রাজিৈতক ক্ষমতা ভোগের জন্য ব্যাবহৃত না হয়ে জাতি গঠনের জন্য দেশের প্রতি দায়বদ্বতা ও দেশপ্রেম থেকে ব্যাবহৃত হবো-এই মন্ত্রে উদ্বুদ্ব হয়ে সামনের পত চলবো।

দেশের প্রতি দায়বদ্বতা থেকে গড়ে উঠুক সুখী,সুন্দর,সমৃদ্ব জাতি।দেশপ্রেমে সবাই উদ্বুদ্ব হয়ে গড়ে তুলি আগামীর বাংলাদেশ।

-মুনতাসির
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৪ রাত ১০:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×