somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু অপ্রিয় সত্য কথা

৩০ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার খুব ক্লোজ এক কাজিন আছে। ভাইয়া আমার চেয়ে ২ বছরের বড়। ছোটবেলা থেকেই স্কুলে তার পড়ালেখার অবস্থা খুব একটা ভাল ছিল না। রোল নাম্বার সবসময় পেছনের দিকেই থাকতো।এই নিয়ে আমার খালার আফসোসের শেষ ছিল না।সারাক্ষণ ভাইয়ার পিছে লেগে থাকতেন আর পড়,পড় করতেন।সেই ভাইয়া,যার ক্লাস এইট-নাইনেও রোল ছিল পেছনের দিকে,সে এসএসসি আর এইচএসসি তে এ+ পেয়ে গেলো। ভর্তি পরীক্ষায় খুব ভাল করে বুয়েটে কেমিকেলে চান্স পেল। এখন ভাইয়া খুব ভাল পজিশনে আছে আল্লার রহমতে।একটি বিদেশী গ্যাস উত্তোলন কোম্পানী তে চাকরি করে,বেতন লাখখানেক( চাকরীর বয়স খুব বেশিদিন হয় নি)।

এবার একটু আমার নিজের কথা বলতে চাই। ছোটবেলা থেকেই মা খুব প্রেশার দিত-ভালমত পড়,ফাস্ট হতেই হবে। পড়তাম,মায়ের বাধ্য ছেলে ছিলাম তো। ১-২-৩ এর মধ্যেই থাকতো রোল।স্কুল পাল্টে যখন একটি বেশি বড় ও বেশী ভাল স্কুলে ভর্তি হলাম তখন সেই অনুযায়ী বাস্তবসম্মত লক্ষ্য ঠিক করে দেওয়া হল। বাবা,এবার কিন্তু এ সেকশনের ভেতর থাকতে হবে।লক্ষ্য পূরণ করতে পেরেছিলাম,আলহামদুলিল্লাহ।

এসএসসি-এইচএসসি তে এ+ পেয়েছিলাম। ভর্তি পরীক্ষার রেজাল্ট ও খুব বেশী খারাপ ছিল না।তবে ভাইয়ার মত পছন্দসই বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি নাই। এখন যে অবস্থায় আছি তা খুব একটা খারাপ না,তবে ভাইয়ার ধারে-কাছেও না।

এই পর্যন্ত পড়ে অনেকেই আপত্তি করতে পারেন।এই ধরনের তুলনা অবশ্যই শোভনীয় নয়। নিশ্চয়ই। ভাইয়ার মত হতে পারি নাই বলে আমার কোন আফসোস নাই। মায়ের উপর ও কোন রাগ নাই,বিলিভ মি।কিন্তু আমার কথা হল স্কুল লাইফের পড়ালেখায় তো আমি আগায়ে ছিলাম। তাহলে বাস্তবজীবনেও এর প্রতিফলন ঘটলো না কেন??

ইদানীং আরো কম্পিটিশন বাড়ছে।দেশে আসছে পিএসসি,জেএসসি পরীক্ষা। সবাই অনেক খুশি,ভাল রেজাল্ট হইছে,মিষ্টি বিতরণ চলতেছে ধুমায়ে।আরেকটা খবর কি জানেন? আশানরূপ ফল না পাওয়ায় ২ জন জেএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করছে? এদের বয়স কত? ১৩? ১৪??

আফ্রিকা মহাদেশের কোন চিপায় কয়লা আছে আর পর্তুগীজরা কত সালে এদেশে বাণিজ্য করতে আসে এসব জানাটা কি খুবই জরুরী?!

যে শিক্ষাব্যবস্থা ১৩-১৪ বছরের বাচ্চাদের আত্মহত্যা করতে শেখায় সেই বালের শিক্ষাব্যবস্থার আমি নিকুচি করি..........
৩০টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×