somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিটি করপোরেশন নির্বাচনঃ এসবের তো দরকার ছিল না।

০১ লা মে, ২০১৫ সকাল ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


২৮ ফ্রেবোয়ারী ৩টি সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হল। মিডিয়া এবং নিজ অভিজ্ঞতায় যা দেখতে পেলাম তা ছিল অপ্রত্যাশিত। ৩টি সিটি নির্বাচনের মধ্যে ২টিতে আঃলীগ সমর্থিত প্রার্থী সহজভাবে জয় লাভ করত আর ১টিতে হয়ত প্রতিযোগীতা হত বলে আমার মনে হয়েছিল। কি হত সরাকারী দলের সমর্থিত প্রার্থী ১টিতে হারলে বা ৩টিতে হারলে? সরকারের কি পরিবর্তণ হতো? আগেও তো ৫টি সিটি নির্বাচনে সরকার সমর্থিত প্রার্থী হেরেছে। কি এমন হয়েছে? আমার মনে হয় এই নির্বাচনে আঃলীগ প্রার্থীরা হারলেও গণতন্ত্রের বিজয় হত। বিগত কয়েকটি সিটি নির্বাচনের অভিজ্ঞতার পরিপেক্ষিতে বলতে পারি যে এই নির্বাচনটি উৎসবমূখর হয়ে থাকে। এবার তা দেখতে পেলাম না। আমি নিজে লাইনে দাড়িয়ে আধা ঘন্টা পরে ভোট দিতে পেরেছি। তবে বুথের ভেতর বিএনপি সমর্থিত প্রার্থীর কোন এজেন্ট দেখতে পাই নি। বাইরে শুধুমাত্র আঃলীগ সমর্থিত প্রার্থীর একটি ক্যাম্প দেখতে পেয়েছি। আর কোন ক্যাম্প দেখতে পাই নি। এমনকি অন্য কোন কাউন্সিলর প্রার্থীর কোন ক্যাম্প দেখতে পাইনি। ৪টি কেন্দ্র ঘুরে দেখেছি একই অবস্থা। আমার ৩ বন্ধু মধ্যে একজন ভোট দিতে পেরেছে। অন্য ২ জনের ১জনকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি ভেতরে মারমারি হচ্ছে বলে। আর ১জন দুপুর দেড়টায় সময় কেন্দ্রে গেলে বলা হয়েছিল ব্যালেট পেপার শেষ। অপেক্ষার পর তাকে জানানো হল তার ভোট দেওয়া হয়ে গেছে। আর ইলক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত ছবি এবং রিপোর্ট্ তো মিথ্যা বলছেনা।

এধরনের নির্বাচনতো আমরা চাইনি। সরকার সমর্থিতরা বলছেন বা তৃপ্তি পাচ্ছেন বলে যে এগুলি বিছিন্ন ঘটনা। আমার মতে এধরনের বিছিন্ন ঘটনাগুলি কিন্তু বড় দূর্ঘনার জন্ম দেয়। যা গত ৪০ বছরের ইতিহাস দেখলে বোঝা যায়। ক্ষমতাসীনদের হেন অসহিষ্ঞু আচরণ বড় দূর্ঘটনার ভিত রচনা করে দেয়। মনে রাখতে হবে আমি অন্ধ হলে কিন্তু প্রলয় বন্ধ হয় না। এসকল ঘটনা করে দেয় অগণতান্ত্রিক শক্তির ক্ষমতা দখলের পথ। পরে রাজনীতিবদিরা এর জন্য অন্যদের দোষারোপ করে। কিন্তু নিজেরা শুধরায় না। আমরা জনগণ অসহায়ের মত তাকিয়ে থাকি। এখন আমাদের সামনে ভয়াবহ দূর্যোগ আপেক্ষা করছে। বিএনপি আবার হরতাল/অবরোধ পথে যাবে। ক্ষমতাসিনদের কিছুই আসবে যাবে না। অসহায় জনগণে উঠবে নাভিশ্বাস এবং দেশের অর্থনীতি হবে ধংশের মুখে।নিহত/আহত হবে সাধারণ জনগণ। ক্ষতিগ্রস্থ হবে তারাই।আমাদের দেখতে হবে অথবা শিকার হতে হবে রাজনীতিবিদের এই নিষ্ঠুর খেলা। যা কয়েক মাসে বিএনপির ঘোষিত হরতাল/অবরোধে প্রমানিত হয়েছে। আরো প্রমানিত হয়েছে ক্ষমতাসিনরা সাধারণ জনগণের অবাধ চলাফেরার নিরাপত্তা প্রদানে ব্যার্থ। যা জনগণের সাংবিধানিক অধিকার এবং সরকারের সাংবিধানিক দায়িত্ব। ক্ষতিগ্রস্থদের যথাযথ ক্ষতিপূরনে এ সরকার ব্যার্থ্।এমনকি অপরাধীদের আইনের আওয়তায় নিয়ে শাস্তির ব্যাবস্থা করতে পারেনি। আমি মনে করি চোরাগুপ্তা হামলা বন্ধ করা সম্ভাব নয়। তবে অপরাধীদের আইনের আওয়তায় নিয়ে শাস্তির বিধান করলে অপরাধ প্রবনাতা কমে যায়। আমি খুবই খুশী হতাম যারা হরতাল/অবরোধ ডেকে সাধারণ জনগণকে হত্যা বা আহত করছে, তাদের বিচার করে শাস্তির প্রদান এবং শাস্তি প্রাপ্তদের সহায় সম্পদ ক্রোক করে নিহত/আহতদের মধ্যে ক্ষতিপূরণ এর ব্যাবস্থা করা। এটাও এ সরকারের পক্ষে সম্ভাব নয় বলে আমার মনে হয়। কারণ বিএনপি নেত্রীর গ্রেফতারী পরোয়ানা আদালতের বাইরে আসার সাহস দেখায়নি। অথচ তার নির্দেশে আজ অসহায় মানুষ অগ্নীদগ্ধ হয়ে নিহত এবং আহত হয়ে যন্ত্রনায় কাতর।

সিটি নির্বাচন ঘটনাবলি দলের অধিনে আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ করল। বাধাগ্রস্থ করল গণতন্ত্রের যাত্রাকে। এর থেকে বের হওয়া জরুরী। না হলে আমাদের জন্য মহাদূর্যোগ অপেক্ষা করছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×