দু'চোখের পর ঢাবি'র মেধাবী ছাত্রী বিঊটির জীবন প্রদীপও নিভে যাচ্ছে
২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মানসুরা ইয়াসমিন বিঊটি মাত্র দেড় বছর বয়সেই বাবাকে হারায়। আর বাবার মৃত্যুর ঠিক দু'সপ্তাহ পরই ঘাতক টাইপয়েড কেড়ে নেয় তার দু'চোখের আলো।তবুও মায়ের আদর-সোহাগ আর স্বপ্নই বাছিয়ে রাখে তাকে।১৯৯৬ সালে ৮ম শ্রেনীতে ঊঠে মাকেও হারায়।
এরপর দায়িত্ব নেয় বড় ভাই। গত ৮ থেকে ০৯ বছর ধরে এ ভাইটিও নিখোঁজ।জীবন সংগ্রামে নিজের অদম্য স্পৃহা এবং বিভিন্ন জনের সাহায্য সহযোগীতা নিয়ে কলেজের গন্ডি পার হয়ে ভর্তি হয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ধুঁকে ধুঁকে কোনরকমে অনার্সের পাঠ শেষ করে বিঊটি এখন রাষ্ট্র বিজ্ঞান মাস্টার্সের ছাত্রী। কিন্তু দুর্ভাগ্য তার পিছু ছাড়েনি। দু'বছর আগে জন্ডিস টেস্ট করাতে গিয়ে ধরা পড়ে হেপাটাইটিস-বি। কিন্তু তখন টাকার অভাবে চিকিৎসা করাতে পারেনি। এখন আর সহ্য হচ্ছে না। এরপর আবার ধরা পড়ল গল ব্লাডার স্টোন। এখন সারা শরীর নিস্তেজ হয়ে আসে। বুকের ব্যথায় ছট পট করে সারাক্ষন।পড়া লেখায় আর কোন মনযোগ নেই। মাস্টার্স ইন কোর্সের পরীক্ষা গুলোও শুরু হয়ে যাচ্ছে। কিন্তু পরীক্ষা নিয়ে তার কোন টেনশান হয় না। জীবন প্রদীপ যেখানে নিভে যাচ্ছে সেখানে পড়া লেখার চিন্তা করে কী-ই হবে। তবে কি দু'চোখের পর ঢাবি'র মেধাবী ছাত্রী বিঊটি'র জীবন প্রদীপও নিভে যাবে?
আমাদের সবার চেষ্টায় বেঁচে যেতে পারে একটি প্রাণ, একটি ভবিষ্যত।
সাহায্য পাঠানোর ঠিকানাঃ
মানসুরা ইয়াসমিন, সঞ্চয়ী হিসাব নং-- ৬১৩৬৯৯৬১, সোনালী ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যাল্য শাখা। মোবাইল- ০১৯১১-৭২০৯৮৪।
সুত্র- নয়া দিগন্ত
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৮
হেবা অক্ষুণ্ণ রেখেই মা-বাবার সুরক্ষা: সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে অহেতুক বিতর্ক !
বাংলাদেশের জাতীয় সংসদে গত ৬ সেপ্টেম্বর ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ পাস হওয়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও ধর্মীয়... ...বাকিটুকু পড়ুন
২০১৬ সাল থেকে মোটরবাইক চালাই। স্পষ্ট মনে আছে, তখনকার দিনে প্রতি লিটার অকটেনের দাম ছিল ৮৯ টাকা। সেই থেকে আজ পর্যন্ত খুব কাছে থেকে দেখছি—কীভাবে ধাপে ধাপে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে... ...বাকিটুকু পড়ুন

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুন