somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

একই সুত্রে গাঁথা

১০ ই জুন, ২০১৪ সকাল ৭:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মে,২০১৪এর শেষ সপ্তাহের কথা।সানপাবলো সিটি থেকে যেতে হবে লিপা সিটিতে। গাড়ীতে প্রায় এক ঘন্টার দূরত্ব। একটি নতুন স্বল্প দুরত্তের রাস্তা নির্মাণাধীন, প্রায় শেষের পথে। সময় কম থাকায় নতুন পথ ধরেই এগুতে থাকলাম। রাস্তাটা পাহাড়ের পাদদেশের কয়েকটি গ্রামের মধ্য দিয়ে চলেছে। সামনে এগুতে এগুতে পাহাড়ের ঠিক নিচেই রাস্তার ওপর কিছু মানুষের জটলা চোখে পড়লো। কৌতূহল বসত থেমে জানার চেষ্টা করতেই দেখলাম কিছুটা ভেজা যায়গা পাথর দিয়ে ঘিরে মোমবাতি জ্বালানো হয়েছে, তার ওপর একটি টিনের শেড। কিছু মানুষ একমনে প্রার্থনা করছে।বিষয়টা কি?
কয়েক দিন আগে একটি কোমল পানীয়বাহী গাড়ী এখানে দুর্ঘটনায় পড়ে।পানীয় সমেত অনেক বোতল ভাঙায় ভিজে যায় অনেকটা রাস্তা।কয়েকদিনের রোদে ভেজা রাস্তা শুকালেও কিছু অংশ ভেজাই থেকে যায়।স্থানীয় গ্রামবাসীর নজরে পড়ে ভেজা যায়গাটুকু মা মেরীর কলে শিশু যীশুকে নিয়ে আঁকা চিত্রের প্রতিবিম্ব।খবরটি ছড়াতে থাকে এক কান থেকে দুই কান।বাড়তে থাকে মানুষের ভিড়।প্রার্থনা,শেড নির্মাণ,মোমবাতি প্রজ্বলন সহ চলছে মানত্।
ছোট বেলায় দেখেছিলাম আমাদের গ্রামের পশ্চিম পাড়ায় এক কলা গাছে ৭২ টি মোচা বের হওয়ায় কিছু মানুষ এই কলা গাছকে অলৌকিক কিছুর ইঙ্গিত দিয়ে শুরু করে প্রার্থনা,আগরবাতি জ্বালানো এবং এক পর্যায়ে লালশালু দিয়ে ঘিরে তাদের আয় রোজগারের যায়গায় পরিণত করতে চেষ্টা করে।দূরদূরান্ত থেকে মানুষ আসতে থাকে।বাড়তে থাকে দান খয়রাত ।কিছু পত্রিকাতেও খবরটি ছাপা হয়।শেষপর্যন্ত এলাকার কিছু তরুণদের উদ্যোগে কলা গাছটি কেটে ফেলা হয়।
বাংলাদেশ থেকে ফিলিপাইনের দুরত্ত প্রায় তিনহাজার পাঁচশত কিলোমিটার,কয়েকটি সাগর আর দেশ পাড়ি দিয়ে আসতে হয় এখানে। আমাদের চেয়ে দুই ঘন্টা আগেই এখানে সূর্য্য উদয় হয়। আধুনিক শিক্ষা ও অর্থনৈতিক অবস্থায় আমাদের চেয়ে অনেক খানি এগিয়ে। সংখ্যা গরিষ্ঠের ধর্ম খৃষ্টান। কিন্তু কিছু বিশ্বাস একই সুত্রে গাঁথা।

সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৪ সকাল ৭:১৫
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×