somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নিন্দার কাঁটা...

১৩ ই জুন, ২০১৪ ভোর ৬:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাল কিছু করলে লোকে প্রশংসা করবে সেটাই স্বাভাবিক। কিন্তু স্বাভাবিক সব কিছু এখন অস্বাভাবিক হয়ে যাচ্ছে। আর অস্বাভাবিকই হয়ে যাচ্ছে স্বাভাবিক। এ যেন পরিবেশ বদলের মত। বর্ষার বৃষ্টি শীতকালে হয়। ন্যায্য অধিকারের জন্য রাস্তায় নেমে আন্দোলন করতে হয়, ধরনা দিতে বিচারালয়ে দিনের পর দিন বছরের পর বছর। বিচারের জন্য ৪২ বছর অপেক্ষায় থেকেও চুড়ান্ত বিচারের সংশয় কাটেনা।
সরকার ভাল কিছু করলেও বিরোধীদল তাদের অণুবীক্ষণ যন্ত্র নিয়ে নেমে পড়ে ভুল ত্রুতি ধরতে, তাৎক্ষনিক ভুল না পেলেও পাণ্ডিত্য ভাষায় কিছু নেতি বাচক আপত্তি তুলে ধরে। বিরোধীদলের কাজই ও তো বিরোধী করা ! আর তাইতো একজন সাংসদ সংসদে বলেছিলেন “ আমারা এখানে সরকারের গুণকীর্তন করতে আসিনি”। হ্যাঁ সত্যিই তো, তাঁদের নামই তো বিরোধীদল, তাঁদের কাজই তো সরকারের কাজের দুর্নাম , কুৎসা রটনা আর আন্দোলনের মাধ্যমে বিরোধিতা করা!
আর সরকার ও কম যায় না, তাঁরাও তো বিরোধীদলের গুণগান করার জন্য ক্ষমতায় আসেনি, বিরধিনেতার বক্তব্যের আগেই তাকে মিথ্যাচার বলে প্রতিবাদের ঝড় তোলে। ক্ষমতায় এসেই বিরোধীদল পূর্বে কি কি খারাপ কাজ করেছে তার ফিরিস্তি তুলে ধরতে ব্যতিব্যস্ত হয়ে যায়। পেছনের কোন কাজেই ভাল কিছু খুঁজে পায়না। যখন কারও মুখ থেকে প্রশংসা শূনতে পায় না তখন নিজের ঢোল নিজে পিটিয়ে দেশ ছেয়ে ফেলে বিলবোর্ড টাঙ্গিয়ে।
এই ভাল কে ভাল না বলার অভ্যাস শুধু রাজনিতিতেই নয়, চর্চা আছে ব্যক্তি জীবনেও। অফিসে সহকর্মীর ভাল কাজের প্রশংসা করতে অন্তরে লাগে, খারাপটা প্রচার করতে আনন্দ লাগে। প্রতিবেশীর মেধাবী সন্তানের মেধার চেয়ে কালো রঙটাই আগে দেখতে পাই। কোন জ্যোতিষী যখন আমাদের হাত দেখে বলে “তোমার প্রতিবেশী থেকে সাবধান তারা তোমার মঙ্গল চায়না”। আমাদের অন্তরে শিহরন যাগে , ভাবি এ জ্যোতিষী নয়, এ যেন সবজান্তা দেবতা।
জেল না খাটলে নাকি ভাল নেতা হওয়া যায় না এমনটাই এখন শুনি, আবার লালন ও বলেছেন ” নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে, প্রেমের কি স্বাদ আছে বল।“তাই হয়তো আমরা নিন্দার কাঁটা হাতে সদা প্রস্তুত প্রেমের স্বাদ বোঝানর জন্য। অথচ কোন ব্যর্থ মানুষেরও ব্যর্থতা না খুঁজে প্রশংসার মাধ্যমে উৎসাহ যোগালে অধিকাংশ ক্ষেত্রে সাফল্য আসে এটা প্রমানিত সত্য। এই সত্যকে অস্বীকার করলেও বিজ্ঞানকে অস্বীকার কোন সুযোগ আমাদের নেই।সেই বিজ্ঞানেরই এক চরম সত্য ফর্মুলা স্যার আইজাক নিউটন দিয়েছেন- ‘ প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে’এই তথ্য যদি সত্য হয় তাহলে তো নিশ্চিত, যে নিন্দার কাঁটা আজ অন্যের গায়ে বিধাচ্ছেন, কোন একদিন অন্য কেউ আপনার গায়ে বিধাবে।
এই সংকীর্ণ মনের চর্চা যে হারে বেড়ে চলেছে তাতে মাঝে মাঝে সংশয় জাগে পুরো জাতী টাই একদিন ভালকে ভাল বলার অভ্যাস ভুলে যাবে না তো!
আমার খুব জানতে ইচ্ছে করে সেই সকল সদা তিরস্কারকারীদের ব্যক্তি জীবন। আপনারা কি আপনাদের স্ত্রী সন্তানদের ভাল কাজের প্রশংসা না করে তিরস্কার করেন? উত্তর যদি হ্যাঁ হয় তবে আমরা প্রশংসা শব্দটিকে হারাতে বসেছি , আর উত্তর যদি না হয় তাহলে আশাবাদী ভালকে ভাল বলার দিন শেষ হয়ে যায়নি।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৪ সকাল ১১:৩৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×