somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডন- দ্য পেইন বিগিনস

২২ শে অক্টোবর, ২০০৬ রাত ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হিন্দী ছবি খুব একটা কখনোই দেখা হয় না। তিন ঘন্টা ফালতু হাবিজাবি দেখে সময় নষ্ট না করে বরং ঘুমানোটাই বেশী প্রোডাক্টিভ মনে হয় আমার কাছে। তবে কেউ রিকমেন্ড করলে বাছাই করা সিনগুলো দেখি, নিয়মিতই দেখি। আর উইকএন্ডে সাধারণতঃ একটা রুটিন মেইনটেইন করে চলার চেষ্টা করি, সারাদিন ঘুম, তারপর ঘন্টাকয়েক টিভি দেখা, আর রাত একটু গভীর হলে পোলাপান যোগাড় করে খানিক সময় মজবার আসর বসানো। হলে বসে মুভী দেখার আইডিয়াটা আমার একদমই না-পসন্দ। অন্ধকারে চুপচাপ বসে থাকা, বিড়ি ফোঁকা যায় না, আশে-পাশে অনেক সৌন্দর্য থাকলেও ঠিক আয়েশ করে তা উপভোগ করাও যায় না। তাই পারলে এড়িয়েই চলার চেষ্টা করি।

কিন্তু এবার ঢেঁকি গিলতেই হল, সবাই প্ল্যান করেছে ডন দেখবে, খুব নাকি ফাটাফাটি ছবি। বিকেল পাঁচটায় সাধের ঘুমটা ভাংলো ফোনের আওয়াজে। সাড়ে সাতটার শো, সাতটায় ইফতারি সেরেই ছুটতে হবে, পোলাপান ছবির আগের ট্রেইলার মিস করতেও নারাজ। এদিকে আজকেই ম্যান ইউনাইটেড আর লিভারপুলের খে লা, এমন জটিল একটা খেলা মিস হবে, ভাবতেই মনটা খারাপ হয়ে গেল। কিনতু প্রতিবারই বিভিন্ন ছুতোয় এড়িয়ে গেছি, আজকেও একই কাজ করতে ঠিক সাহস হলো না, তাই বুকে পাথর বেধেঁই রওনা দিলাম। তবে ইফতারের সময়টা অবশ্য খারাপ কাটেনি। ফুড কোর্টে হাজার রকমের মানুষের সমাগম, ভিন্ন দেশের, ভিন্ন রঙের। দেখে দেখে সময়টা ভালই কাটছিল।

যাহোক, ইফতার শেষে গিয়ে ঢুকলাম হলের ভেতর, আর এক দফা মনটা খারাপ হল। ঠিক পেছনের রো'তেই এক ঝাঁক মাইয়াপান, দেখলেই মনটা উদাস হয়ে যায়। বারবার পেছন ফেরাও যায় না, কেন যে শালার সামনে বা পাশে বসল না, শুরুতেই এমন একটা দাগা। যাউকগা, বহুত কষ্টে নজর দিলাম সামনের দিকে, ছবি শুরু হয়ে গেছে।

পুরনো ডনের কাহিনীটা খুব একটা মনে নেই, তাই মেলানোর চেষ্টাও করছিলাম না। কিন্তু শাহরুখকে অমিতাভের জায়গায় কোনভাবেই বসানো যাচ্ছিল না। ব্যাটা মুশি মুশি রোমান্টিক টাইপের ছবি করে একেবারে টাইপড হয়ে গেছে, কোনভাবেই রাফ এন্ড টাফ ডন বলে মনে হচ্ছিল না। আর ছবির কাহিনীও পুরাপুরি হিজিবিজি হিজিবিজি। চুয়িংগামের মত লম্বা করতে করতে প্রায়ই খেই হারিয়ে ফেলছিল, মাঝে মাঝেই ঘুমিয়ে পড়ছিলাম; তিন-চারটা ছবির মাল-মশলা এক ছবিতেই কাভার করতে চাইলে যা হয়। আর আমি শিওর মালয়েশিয়ান ট্যুরিজম বোর্ডের ইনভেস্টমেন্ট আছে এই ছবিতে। কোন কারণ ছাড়াই কে.এল সি.সি আর লাংকাভিতে ক্যামেরার অনর্থক ঘোরাঘুরি মেজাজটাই খারাপ করে দিচ্ছিল, এমনকি 'খাইকি পান বানারসওয়ালা' গানটাও ব্যাটারা শ্যুট করেছে কে.এল সি.সি -র পাশে। তবে গানটা শুরুর আগে এক হিজাবী মালে বুড়ীর নাচটা ছিল দেখার মত। যাইহোক, পুরা ছবিটাতে প্রিয়াংকা চোপড়া ছাড়া আর কিছুই ছিল না দেখার মত, সাথে শুরুর দিকে কারিনা কাপুরের কঠিন একটা হট গান।

এককথায় তিনঘন্টার অ্যাবসলুট ডিসএ্যাপয়েন্টমেন্ট, প্রিয়াংকা চোপড়া বাদে অফকোর্স। তবে আমি কানে ধরছি, আর সিনেমা হলে হিন্দী ছবি দেখতে যাওয়া না, ঘরে বসে বাছাই করা সিন-সিনারী দেখা অনেক বেটার।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

×