ঈদের কি একটা নাটকে দেখলাম, ৫ কোটি টাকার একটা কাজ দেওয়ার জন্য নির্বাহী প্রকৌশলী এক কোটি টাকা ঘুষ চেয়েছিলেন. তখন কনট্রাক্টর একটা হিসাব দিলেন, এক কোটি টাকা লাগবে কাজ পেতে, হেন-তেন খরচ মিলিয়ে আরো এক কোটি, থাকলো ৩ কোটি, এর মাঝে কাজ হবে কত দিয়ে আর লাভই বা কত হবে?
আর বিদেশী সাহায্যগুলো ও এভাবে ধাপে ধাপে ভাগ-বাটোয়ারা হয়ে দু:স্থদের কাছে পৌছানোর সুযোগ পায় না, আর দু:স্থদের এই না পাবার দু:খ দূর করতেই হয়ত বা আমাদের কোন এক সাবেক মন্ত্রী সাহায্যের পুরো অর্থই গিলে ফেলেছিলেন, তাতে একটা সুবিধা অন্তত হয়েছিল, ওই দেশ সাহায্যের হাত গুটিয়ে নিয়েছিল. আর অসুবিধা তেমন কিছু হয়নি, দু:স্থরা এমনিতেই বেচে থাকত, এখনো আছে, সাহায্যের জন্য তাদের তেমন আফসোস হয়নি.
হ্যা, আমাদের দেশে এভাবেই চলছে, ফ্লাইওভার ছাড়াও মানুষ চলাফেরা করছে, এটি প্রয়োজনীয়, কিন্তু আবশ্যিক কিছু না, তার চেয়ে বরং এর জন্য বরাদ্ধ টাকাটা উনারা সবাই ভাগাভাগি করে নিলেই অন্তত কিছু জীবন বেচে যেত. চট্টগ্রামের নির্মানাধীন ফ্লাইওভার ভেঙ্গে পড়ার দায়িত্ব নিয়ে কিছুদিন কাদা ছোড়াছুড়ি চলবে, কিন্তু যে মানুষগুলো চাপা পড়ল, পরিবার আর আত্মীয়-স্বজন ছাড়া তাদের জন্য কেউ মাথা ঘামাবে না.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



