ঘন্টায় মাত্র কয়েক সেন্ট মজুরির বিনিময়ে মানুষগুলো দিন-রাত খেটে চলে, আর তাদের ঘামের বানে ভেসে আসে মিলিয়ন মিলিয়ন ডলার.
বারিধারা, গুলশান, বনানীতে নতুন নতুন প্রাসাদ মাথা তুলে দাড়ায় : পরিশ্রমী মানুষগুলো কাজ শেষে ফিরে যায় কোনরকম মাথা গোজার জায়গাটাতে.
নতুন মডেলের লেক্সাস, বিএমডাব্লিউ, মার্সিডিজের ভিড় জমে পার্কিং লটে : রিকশা ও তাদের জন্য সৌখিনতা, পা দুটি ভরসা.
ফাইভ ষ্টার হোটেলে লাঞ্চ, ডিনার : টিফিন বক্সে নিয়ে আসা সামান্য সাধারণ খাবার.
বলছি না যে তাদেরকে ও বাড়ি করে দেওয়া হোক, নতুন গাড়ি দেওয়া হোক, ফাইভ ষ্টার লাঞ্চ দেওয়া হোক, শুধু বলছি, তাদের জীবনের নিরাপত্তার জন্য একটু সচেতন হওয়া হোক.
লাভের গুড় একলা খেলে হবে না, পিপড়াগুলোকে ও বাচতে দেওয়া হোক.
নিহত গার্মেন্টস শ্রমিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



