somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আ লিটল জার্নি বাই টেম্পু ফ্রম মাইমেনসিং টু ফুলবাড়িয়া উইথ আ স্ট্রীট চাইল্ড

০৮ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

০৭.০৯.২০১২ তারিখ
শুক্রবার, সকাল ৯.৩০ মিনিট
ময়মনসিংহ শহরের চড়পাড়া মোড়, রোদ প্রচণ্ড রোদ ! চামড়া ভেদ করে যেনো গায়ের মাংস পুড়িয়ে দিচ্ছে। দাড়িয়ে আছি একটা সিএনজি অটোরিক্সা অথবা টেম্পু রিজার্ভ করার জন্যে, কিছু স্যানেটারি সরঞ্জামাদি নিয়ে ফুলবাড়িয়ার গ্রামের বাড়িতে যেতে হবে। অনেকক্ষণ ধরে কোনো গাড়ি পাচ্ছিনা, গাড়ি যা আসছে আনন্দমোহন কলেজের দিকে ছুটছে সেখানে কিসের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার্থীদের কাছ থেকে ভাড়াও বাড়িয়ে নিচ্ছে তাই অন্য রুটে ভাড়া খাটার গাড়ি পাওয়া দুষ্কর হয়ে পড়লো।
অবশেষে পেলাম একটা টেম্পো, ২০০ টাকা ভাড়াতে। আমি আর ৬টা টাইলেসর প্যাকেট যাবে, হুট করেই বসয় ৬ বা ৭ হবে একটা পথ শিশু গাড়িতে লাফিয়ে উঠলো, আমি নামিয়ে দিতে চাইলেও ড্রাইভার বললো থাক, সমস্যা নাই। শিশুটার যা অবস্থা, রাস্তায় ঘুমানো আর রাস্তায় খাওয়া :( পুরো শরীরটা এত্তো ময়লা, মুখটা ময়লায় ছোপ ছোপ আর দাতগুলোও। কারো গায়ের সাথে গা ঘেষলেই ময়লা লেগে যেতে বাধ্য। তবে স্বাস্থ্য ভালো।

আমি এক দৃষ্টে দেখছি ছেলেটাকে, অসহায় হয়ে ভাবছি- কিছু করতে পারতেছিনা এদের জন্যে, এদের আমরা গড়ে তুলতে পারছিনা দেশের কল্যাণের কাজে, আমাদের ব্যর্থতা আমাদের লজ্জা :(

যদিও গাড়িটা রিজার্ভ করেছিলাম যেহেতু সিটগুলো সব ফাকা তাই ড্রাইভারও কিছু উপরি ইনকামের আশা করছিলো, কিন্তু সিটে এই রকম একটা নোংরা ময়লা ছেলে বসে থাকায় গাড়িতে কেউ উঠতে চাইছিল না :( তবু দু'একজন উঠে আমার পাশে বসলো।
গাড়ি কিছু দূর যাওয়ার পথ শিশুটা ঘুমাতে শুরু করলো ঢুলে ঢুলে, প্রচন্ড ঘুমে পড়ে যেতে চাইছে, একবার ধমক দিলাম ঘুমাচ্ছিস কেন্ পড়ে যাবি তো, কে শোনো কার কথা, ও ঘুমিয়েই যাচ্ছে, একবার ঢুশ দিয়ে আমার হাটুতে ওর মাথা লাগলো, মনে হয় কিছুটা ব্যাথাও পেলো (মুখে বিরক্তিরছাপ স্পষ্ট)। ওর শরিরের কিছু ময়লা আমার জামায়ও লেগে গেলো, আমি রেগে ওঠেও সামলে নিলাম, চিন্তা করলাম আমিও সকীর্ণতার উর্দ্ধে উঠতে পারতেছিনা :( , জামায় সামান্য ময়লা লাগাও আমাকে রাগিয়ে দিচ্ছে।

এরই মধ্যে একজন বয়স্ক নারী আমার পাশে বসেছেন, তিনিও বারবার ছেলেটা সতর্ক করছেন এই বলে: '' এই ছেড়া, ঘুমাইস না, পইড়া যাবি তো '' কিন্তু তার কোনো গা-গরজ নেই, সে আপন মনে ঘুমাচ্ছেই :( ড্রাইভার কে বললাম, এই তোমার পোলা (গাড়ির হেল্পার হবে হয়তো) তো যেভাবে ঘুমাচ্ছে, গাড়ি থেকে ছিটকে পড়বে তো ! ড্রাইভার একপলক পেছন ফিরে দেখলো :|

টেম্পোটা দাপুনিয়া বাজার আসলে ড্রাইভার পোলাটাকে ধমক দিয়ে উঠলো: '' এ্যাই রহিম, নাইম্যা যা,
ছেলে: না সূচক মাথা নাড়লো,
ড্রাইভার: যা গিয়া ঘুমা গা,
ছেলে: করুণ মুখে না সূচক মাথা নাড়লো,
ড্রাইভার: ক্ষেপে গিয়ে পেছনে আসতেই ছেলেটা লাফিয়ে নেমে ড্রাইভারকে মিনতি শুরু করলো তার সাথে রাখতে, খুব করুন চোখের মিনতি :(( না, ড্রাইভার শুনলোনা তার মিনতি :(

ছেলেটাকে নামিয়ে দিয়ে আমাকে আবার চলতে শুরু করলো গন্তব্যের দিকে।
বাড়ির সামনে এসে থামলো গাড়িটা, নেমে ভাড়া দিলাম ২০০ টাকা, তার আরো দশটাকা বেশির আর্জি, দিলাম :|

মালপত্র মাথায় নিয়ে ছুটলাম বাড়ির দিকে :)
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শৈশব থেকে খেলতে খেলতে শিশুকে ইংরেজি শিক্ষা দিন। ২ বছর বয়স থেকে কীভাবে আপনার শিশুকে খেলাধুলা, আনন্দ এবং দৈনন্দিন জীবনের মাধ্যমে ইংরেজি শেখাবেন?

লিখেছেন rezaul827, ২২ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

অনেক অভিভাবকের ধারণা, ইংরেজিতে সাবলীল হতে হলে ছোটবেলা থেকেই কোচিং, টিউটর বা ব্যয়বহুল স্কুল প্রয়োজন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ভিন্ন কথা বলে। আমি আমার সন্তানকে খেলার ছলে, স্বাভাবিক পরিবেশে এবং পরিবারের... ...বাকিটুকু পড়ুন

=আল্লাহ মহান=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে জুন, ২০২৬ রাত ১২:২২



একবার চিন্তায় ডুবাও মন?
ভেবে দেখো আরো একবার
আল্লাহ কত মহান, কত যে তাঁর দয়া;
ভুমিকম্প হলো প্রকট
তবুও বেঁচে আছি এ যাত্রায়
শোকর গুজার করেছো কী তাঁর?

ভাবনায় একবার আনো,
আল্লাহর দেয়া গজব-কত ভয়ঙ্কর
তবুও কী ভয়... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×