হত্যা আর হত্যা, লাশ আর লাশ, ছুটছে মানুষ,
কোথায় যাবে চারিদেক হাহাকার লাশ আর লাশ-
করুণ আর্তনাতে করুণ স্বর ভাসে কত বড় সর্বনাশ।
সীমান্ত দিকে ছুটছে মানুষ পথে পথে অনশন,
গ্রাম হতে গ্রাম পুড়ে ছারখার রক্তের গাড় ছাপ-
ধর্মের নামে হত্যা ছায়ায় পাইনি কেউ মাফ।
বৃদ্ধ-নারী-শিশু বাংলার যত বাঙালী হত্যা আর হত্যা,
নদী দিয়ে ভেসে যায় লাশ আর লাশ-
করুণ আর্তনাতে প্রকম্পিত গ্রাম-শহর কি করুণ সর্বনাশ।
রক্ত খেক জানওয়ার হায়না রক্ত করছে পান,
ভোগের দ্রব্যে পরিণত করেছে বাঙলীদের সম্মান।
চারিদিকে তারই আর্তনাদ করুণ করুণতা,
প্রতিশোধের আগুন নিয়ে দামাল ছেলের জাগরণ,
জয়ের লক্ষে নিজের প্রাণকে করে চলা বিসর্জন।
তবুও একটি দেশ চাই, একিট স্বাধীন দেশ,
তবুও জাগরণ জাগে একিট বাংলাদেশ।
সীমান্ত গ্রামে বসে তখনও জাগ্রত হয় কবিতা,
তখনও মনের দুয়ারে আসে একটি চেতনা-
বাংলার চেতনা বাঙালীর চেতনা, বাংলাদেশের মন্ত্রনা।
লুটের দলেরা লুট করে চলে শষ্য-সম্পদ যত সব,
করুণ আর্তনাদে খুশির আওয়াজ জাগে জনওয়ারদের,
এরা পাপাচারি খুনি পশু স্বাধীন মাটিতে জাগছে ফের।
পারবেনা পারবেনা! বাঙালীর চেতনাকে রুখতে,
হাজার রক্তে স্বাধীন মাটিতে ছড়ানো রক্ত ভুলতে।
আমরা আছি জেগে আজও জেগে স্বাধীন হৃদয় নিয়ে,
অপশক্তির রক্ষা হতে সোনার বাংলা গড়তে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



