
আঁধারে ঝিঙে ফুল; এক অদ্ভূত ভাললাগা
কতরাত কাটিয়েছি সে ভাললাগা তারা গুনে
আঁধারে বিবর্ণতা; কতগুলো তারা যেন খসে পড়েছে
আসলে এক উদ্ভট আকাশ আমাদের ঘিরে ধরেছে
কৃষ্ণগহব্বরগুলো একে অপরকে খেয়ে ফেলছে
একদুর্বার গতিতে ধেয়ে আসছে পৃথিবীর পানে
জ্বালানী হারিয়ে নক্ষত্রগুলো পরিণত হয়েছে শ্বেত বামণে
আর প্রতিনিয়ত ওজনস্তর পাতলা সামিয়ানা পরিণত হচ্ছে।।
দক্ষিণে আমি কত গিয়েছি শাদা আবিরের গন্ধে
কাশফুল আর মহুয়া আমায় সঙ্গ দিয়েছে
এমন অনেক সন্ধ্যা কাটিয়েছি গৌধূলীর সঙ্গপানে
আজ সেখানে ইটের ভাটা আর সিমেন্টের ফ্যাক্টরি উন্নয়নের স্লোগান দিচ্ছে
তাইতো কাশফুল নয় আমি সন্ধ্যা কাটাই ধোঁয়া বালির ঢাকা শহরে
যান্ত্রিক চেতনা আর ভারী বাতাস আমায় সঙ্গ দিচ্ছে
এক উদ্ভট সুখ আমাদের ঘিরে ধরেছে
আর সুবুজের ঢাকা কংক্রিটের সৌধে পরিণত হয়েছে।।
জ্যোৎস্নায় রুপোর ঢেউ আর মাঝির দরাদ কন্ঠ
উত্তরে আমি গিয়েছি জলমগ্ন ভাটিয়ালির টানে
জীবন ও মাটি যেখানে একাকার হয়ে গেছে
কত প্রভাত সূর্য উপভোগ করেছি আর তর্জা রচনা করেছি
আজ সেখানে ধু ধু বালি চর, আর কষ্টের নোনতা জল; সবই দবীর আলীর দখলে
তাইতো প্রভাতসূর্য আর দেখিনা, অন্তিম সূর্যও আর খুজিনা
গভীর রাতের কুকুরের আর্তনাদ আর গাড়ীগুলোর ফোত ফোত শব্দকে বড় বাস্তব মনে হচ্ছে
এক উদ্ভট সুর ছায়া আমাদের ঘিরে ফেলেছে।।
ছবিসূত্রঃ-নেট
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



