
ধূসর পান্ডুলিপিতে বন্দি রং ছড়ানো জীবনের গতি
সুনসান ঝোপঝাড়ে বয়ে বেড়ানো ক্লান্তির দীর্ঘশ্বাস,
ডাহুকের সঙ্গে জীবনের যত দেওনা-পাওনা
সন্ধ্যের সাথে নেমে আসে নির্জন রাত।
উষার প্রভাতে নেমে আসে একঝাক পাখি
জীবনের সন্ধানে কিচিরমিচির আহবানে
মিলে যাই আবারও সুনসান ঝোপঝাড়ে।
কালের ভদ্রে উড়ে আসে শঙ্কিত মেঘদল
শূণ্যতার নীড়ে ঘুমিয়ে পড়ে জীবনের গতি,
সেখান থেকে উঠে আসে আবারও উষার প্রভাত
আবারও শুরু হয় সুনসান ঝোপঝাড়ে বয়ে বেড়ানো ক্লান্তির পথ।
ছবিসূত্রঃ-নেট।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৬ রাত ৯:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



