আমি কবি হতে চাই
বিষন্নতার কবি
শুষে নিতে চাই জগতের সবটুকুন বৃদ্ধ বিষন্নতা,
হতে চাই অতল গহ্বর
গিলে খেতে চাই যতসব পংকিলতা,
নশ্বরখ্যাত পেটুক হতে চাই
চেটেপুটে শেষ করতে চাই যতসব হিংসা- বিদ্বেষ,
তবে অহংকার থাকুক
ও মানুষকে সাজায় নানা রংয়ে নানা ঢঙে
সৌন্দর্য আকৃষ্ট করে তার নষ্টামীর প্রেমে,
ক্লান্তি হয়ে ভর করতে চাই
সকল নিদ্রাহীনের চোখে,
আমি মৃত্যু দূত হতে চাই
মানবেরে দিতে চাই অবিনশ্বরতার তৃপ্তি।।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





