
দিনের সমস্ত কোলাহল অতীত, অন্ধকারের নিস্তরঙ্গ কোলে।
বিদিশার স্বস্তি হয়ে ফোটা নীল তারা অমাবস্যায় বন্দি।
তিন রাস্তার মোরের ঘোরে কে হবে রাহবার।
ছাতিফাটা তৃষ্ণা, কে এগুয়ে দেবে দুফোঁটা জল।
এখনও আশা রাখি, বুকে রাখি বল।
যতদিন আছে মোর প্রকৃত বন্ধুবৎসল।
প্রেম সকল।
গ্রীষ্মের তাপদাহ প্রখর, খটখট নদীর তল,
ঐ জ্বলে বিভিষীকা দাবানল।
মেরুতে হারিয়েছি যাত্রী দল, চারিপাশে শ্বেত ভাল্লুক গড়গড় স্বর।
হাড়কনকন শীত মরুতে তুষার ঝড়।
মহাশূন্যে জ্বালানীহীন স্পেসে দিনগনন।
এসেছি বন্ধু এইতো খানিক ক্ষণ।
মনে ধরোনা এক চিমটি ডর।
বইব সমস্ত কষ্ট মরণপণ।
জুটিয়েছি কোথা হতে মনে নাই ওরে,
পরের দিনগুলোতে কোন কষ্ট নেই মনে,
বিশেষ কিছু বুঝি সঙ্গ বাহার,
মরনেতে আগপিছ না হই কেউ কারোর।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




